Heat wave: দ্বিগুণ তাপপ্রবাহের আশঙ্কা! আগেভাগেই সতর্ক করল মৌসম ভবন
Heat wave: গরমের শুরু থেকেই পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এদিকে ইতিমধ্যেই ভারত আবহাওয়া অধিদফতর অর্থাৎ আইএমডি (India Meteorological Department) উত্তর-পশ্চিম ভারতে তাপ ও প্রবাহের দিনের সংখ্যা প্রায় দ্বিগুণ এমনটা হওয়ারই পূর্বাভাশ দিয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের চেয়ে বেশি গরমের জন্য প্রস্তুত থাকতে হবে সকলকে। সাধারণত এই অঞ্চলে গরমের মরশুমে ৫ থেকে ৬দিন তাপপ্রবাহ লক্ষ্য করা যায়। কিন্তু চলতি বছরে ১০ থেকে ১২ দিন তাপপ্রবাহের (Heat wave) সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আইএমডির বিজ্ঞানী সোমা সেন রায় জানিয়েছেন, "আমরা এই গ্রীষ্মে পশ্চিম এবং মধ্য ভারতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তাপপ্রবাহের পরিস্থিতি হবে বলেই আশা করছি। পশ্চিম ভারতের সাধারণত ৫ থেকে ৬ দিন তাপপ্রবাহ থাকে। তবে এই বছর ব্যতিক্রম রয়েছে। চলতি বছরের ১০ থেকে ১২ দিন লু বইবে বলেই অনুমান করা হচ্ছে। যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ।"

তিনি আরও জানান, এই অনুমান একটি মৌসুমী পূর্বাভাস মাত্র, এর মানে এই নয় যে পুরো গ্রীষ্ম জুড়েই প্রতিদিন স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভব হবে। সব দিন একই রকম গরম নাও থাকতে পারে। চলুন দ্বিগুণ তাপপ্রবাহ (Double heat wave) সম্পর্কে বিস্তারিত জেনে নিই-
পূর্বাভাস বলছে, আগের বছরের তথ্যের তুলনায় তাপপ্রবাহের দিন এ বছর দ্বিগুণ হয়েছে। পূর্বাভাসে ১০ থেকে ১২ দিনের কথা বলা হয়েছে, যা তথ্যের দ্বিগুণ অর্থাৎ ৫ থেকে ৬ দিন বেশি। মূলত ২০২৪ সাল ছিল ভারতের ইতিহাসে সবথেকে উষ্ণতম বছর (The warmest year)। সেই বছর দেশের মোট ৫৫৪ টি তাপপ্রবাহের দিন রেকর্ড করা হয়। সমতল ভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা কমপক্ষে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে বা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি হলে তাকে তাপপ্রবাহ বলে মনে করা হয়।
মৌসম ভবন সূত্রে খবর, ২০২৫ সালের মার্চ মাসে মাসিক সর্বোচ্চ তাপমাত্রা ভারতের বেশিরভাগ অংশের স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। উপদ্বীপ ভারতের কিছু দক্ষিণতম অংশ ছাড়া, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকা সম্ভাবনা রয়েছে। এদিকে দিল্লি এনসিআর এর বাসিন্দারাও তাপমাত্রা বৃদ্ধির কথা বলেছেন। দিল্লি এনসিআর-এ কর্মরত একজন ব্যক্তি বলেন, চলতি বছরে শীতকাল অনুভবই হয়নি। খুব কম ঘরেই আছে যারা হিটার ব্যবহার করেছে। তবে এবার মনে হচ্ছে গ্রীষ্ম রেহাই দেবেনা।
তাপপ্রবাহের এই রকমের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হতে পারে। এই সময় পর্যাপ্ত জল পান করা, যত সম্ভব রোদ এড়িয়ে চলা এবং হালকা পোশাক পড়ার পরামর্শ দেওয়া হবে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications