যোগীর মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, দেখা যেতে পারে একাধিক নতুন মুখ
যোগীর আদিত্যনাথের মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা। উত্তরপ্রদেশে পুর-নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপি। আর এরপরেই লোকসভা নির্বাচনের লক্ষ্যে ময়দানে নেমে পড়েছেন যোগী। আর সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি।
ইতিমধ্যে উত্তরপ্রদেশ জুড়ে একাধিক উন্নয়নমূলক সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ। কর্মসংস্থান থেকে শুরু করে পর্যটন, শিক্ষা থেকে স্বাস্থ্যের উন্নতিতে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে লোকসভার আগে যাতে আরও বেশি করে মানুষের কাছে উন্নয়নের কাজ পৌঁছে যায় সেদিকেই বিশেষ নজর যোগীর।

আর তাই রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করতে চলেছেন তিনি। সেই মতো এবার একাধিক নতুন মুখ দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি দফতরের কাছে খামতি থেকে যাচ্ছে। তৃণমূলস্তরে মানুষের কাছে উন্নয়নের কাজ পৌছতে ব্যাহত হচ্ছে। এই অবস্থায় মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারে উত্তরপ্রদেশ সরকার।
আর তা আগামী মাসেই হতে পারে বলে মনে করা হচ্ছে। নয়া মন্ত্রিসভায় একদিকে যখন একাধিক নতুন মুখ দেখা যেতে পারে আবার বেশ কয়েকজন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বলে জানা গিয়েছে। তবে কোন কোন দফতর থেকে ছাঁটাই হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
তবে জানা গিয়েছে, উপনির্বাচনে রামপুরের সোয়ার আসন থেকে নির্বাচনে জয়ী আকাশ সাক্সেনা এবার মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। এছাড়াও আরও বেশ কয়েকজন নতুন নাম সামনে আসছে বলেও জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই গোরখপুরে জনতার দরবার করেছিলেন যোগী আদিত্যনাথ।

সেখানে একাধিক মানুষের সঙ্গে কথা হয় তাঁর। অনেকেই জনকল্যাণমুখী কাজ পাচ্ছেন না বলে অভিযোগ মুখ্যমন্ত্রী যোগীর কাছে করেন। আর এরপরেই আধিকারিকদের স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মানুষের কাছে যাতে সমস্ত সুবিধা পৌছয় সেই বার্তা দেন তিনি। এমনকি আধিকারিকদের এই বিষয়ে নজর রাখার কথাও বলেন যোগী।
আর এরপরেই মন্ত্রিসভায় রদবদল খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে সবটাই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে হতে চলেছে বলে জানা গিয়েছে। তবে দলের একাংশের মতে, মানুষের কাছে আরও যাতে বেশি করে কাজ পৌঁছে যায় সেই কারনেই এই সিদ্ধান্ত।












Click it and Unblock the Notifications