মধ্যপ্রদেশে টিকিট প্রদানকারী মেশিনে চলল পর্ন ভিডিও, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
প্রকাশ্য দিবালোকে, যাত্রীদের সামনেই চলল পর্ন ভিডিও। বাসস্টপের টিকিট প্রদানকারী মেশিনে চলল এই ভিডিও। এমনটাই ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের হোসাঙ্গাবাদ রোডের একটি বাসস্টপে। আর সেসময় সেখানে উপস্থিত এক যাত্রী গোটা ঘটনাটি নিজের মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ওই বাসে প্রতিদিন কলেজের পড়ুয়ারা যাতায়াত করে। তাই এ ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই লজ্জার মুখে পড়তে হয়েছে ভোপাল মিউনিসসসিপ্যালকে।

মুহূর্তে ভিডিওটি ভাইরালও হয়ে যায়। আর গোটা ঘটনায় মুখ পুড়েছে ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ভোপাল সিটি লিঙ্ক লিমিটেডের। ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এই প্রসঙ্গে ভোপাল সিটি লিঙ্ক লিমিটেডের ডিরেক্টর কেওয়াল মিশ্র বলেন, 'আমরা খবর পেয়েছি, গত ২৮ অক্টোবর হোসাঙ্গাবাদ রোডের একটি টিকিট প্রদানকারী মেশিনে আচমকাই পর্ন ছবি চলতে থাকে। আমি ইতিমধ্যে বিসিএলএল–এর আধিকারিকদের সাইবার সেলের সঙ্গে কথা বলে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছি।’
অন্যদিকে, ভোপালের মেয়র অলোক শর্মা বলেন, 'এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের যত দ্রুত সম্ভব মামলা দায়ের করতে বলেছি।’












Click it and Unblock the Notifications