স্টেশনের টেলিভিশনে ৩ মিনিট ধরে চলল নীল ছবি, কেউ মুখ লোকালেন-কেউ দেখলেন আড়চোখে

সাত সকালে আজব কাণ্ড। রেলস্টেশনে টেলিিভশনের বড় বড় স্ক্রিন জুড়ে চলল নীল ছবি। তাও আবার ৩ মিনিট ধরে। সাত সকালে এই নিয়ে হুলুস্থূল কাণ্ড পাটনা রেলস্টেশনে। যাত্রীরা কোন দিকে তাকাবেন বুঝে উঠতে পারছিলেন না। কেউ লজ্জায় লাল হয়ে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকলেন। আবার কেউ আড়চোখে চোখ রাখলেন টেলিভিশনের পর্দায়।

স্টেশনের টেলিভিশনে ৩ মিনিট ধরে চলল নীল ছবি, কেউ মুখ লোকালেন-কেউ দেখলেন আড়চোখে

রবিবার সকাল সাড়ে ৯টা বাজে তখন। ছুটির দিন বলে খুব বেশি ভিড় স্টেশনে ছিল না। পাটনা জংশন স্টেশন প্রায় প্রতি মুহূর্তেই কোনও না কোনও দূরপাল্লার ট্রেন ছাড়ছে। তারমাঝেই স্টেশনে ১০ নম্বর প্লাটফর্মের বড় বড় টেলিভিশন স্ক্রিনে চলল নীল ছবি। চলছে তো চলছেই বন্ধ হয় না। টানা ৩ মিনিট চরম অস্বস্তি নিয়ে কাটালেন যাত্রীরা।

সকলে যে অস্বস্তি পেয়েছেন সেকথা বলা ভুল। কেউ বেশ মজা পেলেন। বড় বড় চোখ করে হাঁ করে তাকিয়ে দেখলেন নীল ছবি। আবার কেউ লজ্জায় মুখ লোকালেন। পরিবার নিয়ে স্টেশনে ট্রেন ধরতে এসে মহা বিপদের মধ্যে পড়েছিলেন অনেকেই। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। লজ্জায় মুখ লাল করে মাথা নীচু করে বসে ছিলেন অনেকেই। আবার অনেকে দেখব না দেখব না করেও আড় চোখে বেশ কিছুটা সময় দেখে ফেললেন নীল ছবি।

যে ৩ মিনিট স্টেশনের ১০ নম্বর প্লাটফর্মে এই নীল ছবি চলেছে। সেই ১০ মিনিট ধরে চরম একটা অস্বস্তির মধ্যে কা
কাটালেন পাটনা স্টেশনের যাত্রীরা। সেসময় স্টেশনে শিশু থেকে মহিলা সকলেই ছিলেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রী জিআরপি এবং আরপিএফের কাছে অভিযোগ জানিয়ে দিয়েছিলেন। জিআরপিএফ পদক্ষেপ করতে দেরি করছে দেখে তৎপর হয় আরপিএফ। যে সংস্থা টেলিভিশন স্ক্রিনে বিজ্ঞাপন চালাচ্ছিল সঙ্গে সঙ্গে সেই সংস্থাকে ফোন করে জানানো হয়। সঙ্গে সঙ্গে সেই ক্লিপটি বন্ধ করার কথা বলা হয়।

দত্ত কমিউনিকেশন নামে সেই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। রেলের বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধেও পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গিয়েছে। রেলের তরফে সেই সংস্থাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করা হয়েছে এবং মোটা টাকা জরিমানাও করা হয়েছে। সূত্রের খবর যে রেল অফিসার এই সংস্থাকে বরাত দিয়েছিল সেই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে রেলের তরফেও পৃথক ভাবে তদন্ত শুরু করা হয়েছে।

সম্প্রতি করোনা কালে রেলের একাধিক ক্ষেত্রের বেসরকারিকরণ করা হয়েছে। তারমধ্যে প্লাটফর্মের বিভিন্ন বেসরকারি সংস্থাকে স্টল এবং বিশ্রামাগার তৈরির বরাত দেওয়া হয়েছে। িঠক তেমনই রেলের টেলিভিশনে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। রেলের রোজগার বাড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেলের তরফে দাবি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+