পাকিস্তানের পতাকা হাতে রিহানা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পপ তারকার ছবি, কতটা সত্যি জেনে নিন

পাকিস্তানের পতাকা হাতে রিহানা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পপ তারকার ছবি, কতটা সত্যি জেনে নিন

কৃষক আন্দোলন নিয়ে সমর্থন জানিয়েছেন পপ তারকা রিহানা। তারপরেই সমালোচনা ঝড় ওঠে একাধিক মহলে। রিহানাকে তীব্র আক্রমণ করে টুইট করেন কঙ্গনা রানাওয়াত। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানের পতাকা হাতে রিহানার ছবি। পুরোটাই ফেক বলে দাবি। রিহানার ছবিকে ফটোশপ করে পাকিস্তানের পতাকা দিয়ে ফেসবুক, টুইটারে ছাড়া হয়েছে বলে দাবি।

কৃষক আন্দোলনকে সমর্থন

কৃষক আন্দোলনকে সমর্থন

ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন পপ তারকা রিহানা। তিনি টুইট করে ভারতের কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। তারপরেই শোরগোল পড়ে যায় গোটা দেশে। পাল্টা রিহানাকে টুইটে বিদ্ধ করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন রিহানা ভারতের কৃষকদের কথা কি জানেন যে তাঁদের আন্দোলন নিয়ে কথা বলছেন।

পাকিস্তানের পতাকা হাতে রিহানা

পাকিস্তানের পতাকা হাতে রিহানা

তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রিহানার পাকিস্তানের পতাকা হাতে ছবি। ফেসবুক, টুইটারে ঘুরে বেরাচ্ছে পপ তারকার সেই ছবি। একটি ক্রিকেট স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ডে রিহানা পাকিস্তানের পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন। উত্তর প্রদেশের বিজেপি মুখপাত্র সলভ মণি ছবিটি টুইট করেছেন। সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে রিহানার এই ছবি।

 ভুয়ো ছবি

ভুয়ো ছবি

রিহানার ছবিটা আসলে নকল সেটা ফটোশপ করা হয়েছে বলে দাবি। আসলে রিহানার এই ছবিটা তোলা হয়েছিল আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯ সালে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ম্যাচের সময়। সেখানে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের পতাকা হাতে দেখা গিয়েছিল তাঁকে। সেই পতাকাটিকে ফটোশপ করে পাকিস্তানের পতাকা দেওয়া হয়েছে । কৃষক আন্দোলনের প্রতিবাদ করাতেই রিহানার ছবি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ।

আন্তর্জাতিক চাপ

আন্তর্জাতিক চাপ

কৃষক বিক্ষোভ নিয়ে ক্রমশ আন্তর্জাতিক চাপ বাড়ছে মোদী সরকারের উপর। আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করেছে। পপ তারকা রিহানার সমর্থনের পর পরিবেশকর্মী গ্রিটা থানবার্গও সমর্থন জানিয়েছে ভারতের কৃষকদের আন্দোলনকে। আমেরিকাও ভারতের কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+