ত্রিপুরার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মানিক সরকারের থেকেও গরিব এই প্রার্থী

নিরোজয় ত্রিপুরা। ত্রিপুরার ধলাইয়ের চৌমানু কেন্দ্রের সিপিএম প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক সরকারের থেকেও গরিব। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফ নামায় তাঁর রয়েছে ১২১৮ টাকা। মাত্র ৩০২ টাকা রয়েছে তাঁর হাতে।

নিরোজয় ত্রিপুরা। ত্রিপুরার ধলাই জেলার চৌমানু কেন্দ্রের এই সিপিএম প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক সরকারের থেকেও গরিব। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফ নামায় দেখা যাচ্ছে তাঁর রয়েছে ১২১৮ টাকা। মাত্র ৩০২ টাকা রয়েছে তাঁর হাতে।

ত্রিপুরার নির্বাচনে মানিক সরকারের থেকেও গরিব এই প্রার্থী

সিপিএম প্রার্থী নিরোজয় ত্রিপুরার বয়স নব্বই বছর। এই মুহূর্তে আইনসভার সদস্য হিসেবে ভারতের সব থেকে পুরনো। অভিজ্ঞতা অনেক। মানিক সরকারের থেকে অন্তত ২১ বছর বেশি। ধলাইয়ের চৌমানু কেন্দ্র থেকে তৃতীয়বার জেতার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। নিজের মন্তব্যে, তাঁর কিছুই প্রমাণ করার নেই।

নিজের কেন্দ্রের মানুষদের জন্যই তিনি বেঁচে আছেন। তাঁদের জন্যই তিনি মৃত্যু বরণ করতে চান। তবে তার আগে প্যান কার্ড চাই। এবং বয়সের দিক থেকে আইনসভার সদস্য হিসেবে রেকর্ডও ভাঙতে চান তিনি। বলেছেন নিরোজয় ত্রিপুরা।

এর আগের রেকর্ড রয়েছে মনিপুরের রিশাং কেইশিং-এর। ২০১৪-তে ৯৪ বছর বয়সে রাজ্যসভার সদস্য হিসেবে অবসর নেন। গত অগাস্টে তাঁর মৃত্যু হয়েছে।

নিরোজয় ত্রিপুরার দরকার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। কেননা বিধায়ক হিসেবে প্রাপ্ত ৫৫,১৭০ টাকা তাঁর অ্যাকাউন্টে রয়েছে। এই টাকার দরকার নেই তাঁর। মাসিক ১৪ হাজার টাকা মাইনেই তাঁর পক্ষে যথেষ্ট বলে জানিয়েছেন নিরোজয়। তাঁর এলাকায় যাঁর প্রয়োজন, তিনিই সেই টাকা নেবেন, জানিয়েছেন নিরোজয়।

কুঁড়ে ঘরে থাকেন নিরোজয় ত্রিপুরা। টেলিভিশন নেই। বছর কয়েক আগে মারা গিয়েছেন তাঁর স্ত্রী। রয়েছে এক কন্যা। ঘরে খাট ছাড়াও রয়েছে ৪ টি চেয়ার, একটি টেবিল এবং কিছু বাদ্যযন্ত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+