Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌লকডাউনের জন্য ভারতে কমছে দূষণ, উত্তরাখণ্ডে দেখা মিলল একজোড়া তুষার চিতার

‌লকডাউনের জন্য ভারতে কমছে দূষণ, উত্তরাখণ্ডে দেখা মিলল একজোড়া তুষার চিতার

করোনা ভাইরাস মানুষের জীবনকে দুর্বিষহ করে তুললেও, প্রকৃতির সৌন্দর্য্যকে ফিরিয়ে এনেছে। লকডাউনের ফলে মনুষ্যপ্রজাতি গৃহবন্দী। যার কারণে দূষণও কম আর তার জন্যই প্রকৃতি হাসছে ও আরও সুন্দর হয়ে উঠছে। উত্তরাখণ্ডের নন্দা দেবী জাতীয় উদ্যানে দেখা মিলল বিরল প্রজাতির এক প্রাণী, তুষার চিতার। এর আগেও বহু প্রাণীকে বেড়িয়ে আসতে দেখা গিয়েছে, যাদের ছবিও ভাইরাল হয়েছে।

নন্দা দেবী জাতীয় উদ্যানে তুষার চিতা

নন্দা দেবী জাতীয় উদ্যানে তুষার চিতা

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার আকাশ কুমার টুইটে এই প্রাণীর ছবি পোস্ট করে বলেন, ‘‌নন্দা দেবী জাতীয় উদ্যানে ক্যামেরায় ধরা পড়েছে একজোড়া তুষার চিতার। প্রকৃতির এমন হাসি আগে কখনও দেখা যায়নি। ছবিটি পাঠিয়েছেন:‌ নন্দা দেবী বায়োস্পেয়ার সংরক্ষণের ডিরেক্টর।'‌ প্রসঙ্গত তুষার চিতা একটি বিরল প্রজাতির চিতা। এই প্রাণীর সংরক্ষণের জন্য গ্লোবাল স্নো লেপার্ড অ্যান্ড ইকোসিস্টেম প্রোটেকশন (‌জিএসএলইপি)‌ কর্মসূচী চালু করা হয়েছে, যেখানে বিশ্বের বহু দেশই সদস্য।

তুষার চিতা সংরক্ষণের জন্য কর্মসূচী

তুষার চিতা সংরক্ষণের জন্য কর্মসূচী

তুষার চিতাকে উৎসর্গ করে আন্তর্জাতিক তুষার চিতা দিবস (‌২৩ অক্টোবর)‌ পালন করা হয়। অধিকাংশ তুষার চিতার সংখ্যা লক্ষ্য করা যায় চিন ও মঙ্গোলিয়াতে। ভারতে গত বছর এই অনুষ্ঠানটি পালন করা হয়েছিল। সেখানে তুষার চিতাবাঘের গণনার জন্য একটি প্রোটোকল চূড়ান্ত করা হয়েছিল। এই গণনা সমাপ্ত হলে, বিশ্বে চিতাবাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।

বাঘিনী তার শিশুদের নিয়ে খেলছে জঙ্গলে

বাঘিনী তার শিশুদের নিয়ে খেলছে জঙ্গলে

আর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে উত্তর ভারতের কোনও একটি অঞ্চলে এক বাঘিনীকে দেখা যায় তার সন্তানদের নিয়ে খেলা করতে। পরভীন কাসওয়ান এই ছবি টুইট করে বলেন, ‘‌মা বাঘিনী তার পাঁচ সন্তান। এই দৃশ্য চারপাশে সংরক্ষণবাদীদের মুখে হাসি এনে দেবে। উত্তর ভারত থেকে। ছবি পাঠিয়েছে ওয়াইল্ড লেন্স ইন্ডিয়া।'‌

জলন্ধর থেকে দেখা যাচ্ছে হিমালয়

জলন্ধর থেকে দেখা যাচ্ছে হিমালয়

লকডাউনের জেরে বন্ধ ভারতের সমস্ত কলকারখানা, যানবাহন। সে কারণেও দূষণের মাত্রা অনেকটা কমে এসেছে। গোটা ভারতেই এর প্রভাব পড়েছে। আর তার প্রমাণ পাঞ্জাবের জলন্ধর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে হিমালয়। খালি চোখেই হিমালয় দেখতে পেয়েছেন জলন্ধরের বাসিন্দারা। দেখা যাচ্ছে ধওলাধর রেঞ্জও। এমনকী কাঁচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে গঙ্গা-যমুনার জল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+