আলোর উৎসব মিটতেই 'আঁধার' নামল দিল্লিতে, স্প্রে করা হচ্ছে Anti Smog Gun, বাড়ছে অসুস্থ হওয়ার শঙ্কা
Pollution in Delhi: আলোর উৎসব মিটতেই ধোঁয়াশায় ঢাকল দিল্লির আকাশ! চরমতম মাত্রায় পৌঁছে গেল সে রাজ্যের দুষণের মাত্রা। এমনকি বাতাসের গুণগত মানও (Delhi's air quality) খুবই খারাপ। এই অবস্থায় অনেকটাই কমে গিয়েছে দৃশ্যমানতা। দিল্লির দুষণ সামাল দিতে হিমশিম অবস্থা। পরিস্থিতি সামাল দিতে সমস্ত আতসবাজি ফাটানোর উপর জারি করা হয় নিষেধাজ্ঞা।
কিন্তু কে শোনে কার কথা। নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি ফাটে দেদার। আর এরপরেই দিল্লিতে বাতাসের গুণগত মান খারাপ পর্যায়ে পৌঁছে যায়। এমনকি আজ শনিবার সকাল থেকে একেবারে ধোঁয়াশায় ঢেকে গিয়ে আশপাশ (Pollution in Delhi) ।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা CPCB) জারি করা তথ্য অনুসারে, শনিবার সকালে আনন্দ বিহারে AQI 382, বিবেক বিহার এবং ইন্দিরা গান্ধী আন্তজাতিক বিমান বন্দর এলাকায় AQI ক্রমশ 322 এবং 342 রেকর্ড করা হয়েছে (Pollution in Delhi) ।
এই পরিস্থিতি সামাল দিতে দিল্লির বিভিন্ন অংশে সকাল থেকে Anti Smog Gun স্প্রে করা হচ্ছে। কিন্তু তাতে পরিস্থিতি কতটা সামাল দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রত্যেক বছরই শীত আসার আগেই বদল হতে শুরু করে দিল্লি আবহাওয়া। বাড়তে শুরু করে দূষণের মাত্র। পরিস্থিতি এতটাই উদ্বেগের জায়গায় চলে যায় যে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। এবারও তার বদল নেই। ঠান্ডা আসার আগেই বাড়ছে দুষনের মাত্রা। ক্রমশ ]খারাপ হচ্ছে বাতাসের মাত্রাও।
#WATCH | Delhi: To mitigate pollution, water was sprinkled through anti-smog guns near Mathura Road area. pic.twitter.com/JJCix8m2eW
— ANI (@ANI) November 2, 2024
শনিবার সকালে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক জায়গায় পৌঁছে যায় যে, অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে যায়। বলে রাখা প্রয়োজন, শুক্রবার সকালে AQI 359-এর পৌঁছে গিয়েছিল। যা "খুব খারাপ" হিসাবে ধরা হয়। পরিস্থিতির এতটাই খারাপ জায়গায় পৌঁছে যায় যে সেই সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢুকে পড়ে দিল্লি। এমনকি আয়া নগরে ৩৫২, জাহাঙ্গিরপুরিতে ৩৯০ এবং দ্বারকায় ৩৭৬ ছিল দুষণের মাত্রা।
এমনকি লাহোর এবং বেজিং'য়ের আগে দিল্লি চলে এসেছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়। তবে এই পরিস্থিতির জন্য বাজি ফাটানোকেই দায়ি করছেন বিশেষজ্ঞরা। নিষেধ না মেনে রাত পর্যন্ত দিল্লি সহ আশেপাশে বাজি ফাটানো হয়েছে। যার প্রভাব পড়েছে পরিবেশে। ফলে এই বিষয়ে আরও সতর্ক থাকার কথা বলছেন পরিবেশবিদরা।












Click it and Unblock the Notifications