রাত পোহালেই ভোট বিজেপি শাসিত রাজ্যে! মাওবাদী মোকাবিলায় মোতায়েন ৬৫ হাজার আধা সামরিক বাহিনী
রাত পোহালেই মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচন। সোমবার ১৮ টি আসনে নির্বাচন হতে চলেছে। যার মধ্যে ১০ টি আসনে ভোটগ্রহণের সময় সকাল সাতটা থেকে বিকেল তিনটে।
রাত পোহালেই মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচন। সোমবার ১৮ টি আসনে নির্বাচন হতে চলেছে। যার মধ্যে ১০ টি আসনে ভোটগ্রহণের সময় সকাল সাতটা থেকে বিকেল তিনটে। এদিনের নির্বাচনে উল্লেখযোগ্য কেন্দ্র হল রাজনন্দগাঁও। এই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী রমন সিং-এর বিরুদ্ধে প্রার্থী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা।

দশটি আসনের মধ্যে রয়েছে, নারায়ণপুর, দান্তেওয়ারা, বিজাপুর, কোনটা, মোহলা-মানপুর, আন্তাগড়, ভানুপ্রতাপপুর, কাঙ্কের, কেশকাল এবং কোন্ডাগাঁও।
বাকি আটটি আসনে ভোটগ্রহণের সময় সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। কেন্দ্রগুলি হল, রাজনন্দগাঁও-এর খাইরাগড়, দোঙ্গারগড়, রাজনন্দগাঁও, দোঙ্গারগাঁও এবং খুজ্জি। বস্তার জেলার কেন্দ্রগুলি হল বস্তার, জগদলপুর, চিত্রকুট।
সোমবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত ৮ জেলার ভোটের জন্য মোতায়েন করা হয়েছে ৬৫ হাজার আধাসামরিক বাহিনী। গাড়ি রয়েছে ৫৫০০টি। হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে ১০ টি।
ছত্তিশগড়ে বাকি ৭২ টি আসনের নির্বাচন হবে ২০ নভেম্বর। ভোটগণনা হবে ১১ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications