Poll Of Exit Polls: কর্নাটকে বিধানসভা নির্বাচনের ফল ত্রিশঙ্কু হওয়ার আভাস, একনজরে সব এগজিট পোল

কর্নাটকে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে? নাকি কংগ্রেস ফিরবে মসনদে? তা জানতে অপেক্ষা করতে হবে শনিবার ফল ঘোষণা পর্যন্ত। কিংবা তারপরও বদলাতে পারে অনেক কিছু, ঘটতে পারে নাটকীয় পট পরিবর্তন। তবে সমস্ত এগজিট পোলের সামগ্রিক ফলে ত্রিশঙ্কু বিধানসভার আভাস।

২২৪ আসনবিশিষ্ট বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। পোল অব এগজিট পোলের সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ১০৩ থেকে ১১টি আসন। বিজেপির আসনসংখ্যা থাকতে পারে ৮৭ থেকে ৯৭-এর মধ্যে। জেডিএস পেতে পারে ২১ থেকে ২৫টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১ থেকে চারটি আসন।

পোল অব এগজিট পোলস

বিজেপি ও কংগ্রেস দুই শিবিরই এগজিট পোলকে মান্যতা দিতে রাজি নয়। কংগ্রেস ১৪৬টি আসন জেতার আশায়। বিজেপি আত্মবিশ্বাস ক্ষমতা দখলের। এগজিট পোলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কানের পাশ দিয়ে কোনও দল সামান্য ব্যবধানেও জয় ছিনিয়ে নিতে পারে। ফলাফল ত্রিশঙ্কু হলে কে কিংমেকার হবে, ঘোড়া কেনাবেচা হবে কিনা তা নিয়ে চর্চা থাকছে।

বিজেপি ও কংগ্রেস দুই শিবিরই এগজিট পোলকে মান্যতা দিতে রাজি নয়। কংগ্রেস ১৪৬টি আসন জেতার আশায়। বিজেপি আত্মবিশ্বাস ক্ষমতা দখলের। এগজিট পোলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কানের পাশ দিয়ে কোনও দল সামান্য ব্যবধানেও জয় ছিনিয়ে নিতে পারে। ফলাফল ত্রিশঙ্কু হলে কে কিংমেকার হবে, ঘোড়া কেনাবেচা হবে কিনা তা নিয়ে চর্চা থাকছে।

নরেন্দ্র মোদী রাহুল গান্ধী

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল অনুযায়ী কংগ্রেস ১২০ থেকে ১৪০টি, বিজেপি ৬২ থেকে ৮০টি, জেডিএস ২০ থেকে ২৫টি ও অন্যান্যরা সর্বাধিক তিনটি আসনে জিততে পারে। টুডেজ চাণক্য এগজিট পোলে কংগ্রেস ১২০টি, বিজেপি ৯২টি, জেডিএস ১২টি আসন পাবে বলে জানিয়েছে।

এবিপি সি-ভোটারের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ১০০ থেকে ১১২টি আসন, বিজেপি ৮৩ থেকে ৯৫টি, জেডিএস ২১ থেকে ২৯টি ও অন্যান্যরা ২ থেকে ৬টি আসন জিততে পারে। জন কি বাত-সুবর্ণা নিউজের এগজিট পোলের দাবি, কংগ্রেস ৯১ থেকে ১০৬, বিজেপি ৯৪ থেকে ১১৭, জেডিএস ১৪ থেকে ২৪ ও অন্যান্যরা সর্বাধিক ২টি আসন জিততে পারে।

কর্নাটক এগজিট পোল

রিপাবলিক টিভি পি-মার্কের দাবি, কংগ্রেস ৯৪ থেকে ১০৮টি, বিজেপি ৮৫ থেকে ১০০, জেডিএস ২৪ থেকে ৩২টি এবং অন্যান্যরা ২ থেকে ৬টি আসন জিততে পারে বলে উল্লেখ করা হয়েছে। টিভি ৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাটের এগজিট পোল অনুযায়ী, কংগ্রেস ৯৯ থেকে ১০৯, বিজেপি ৮৮ থেকে ৯৮, জেডিএস ২১ থেকে ২৬ ও অন্যান্যরা সর্বাধিক ৪টি আসন জিততে পারে।

ইন্ডিয়া টিভি-সিএনএক্স কংগ্রেসের ১১০ থেকে ১২০, বিজেপির ৮০ থেকে ৯০, জেডিএসের ২০ থেকে ২৪ ও অন্যান্যদের ১ থেকে ৩টি আসন জেতার আভাস দিয়েছে এগজিট পোলে। জি নিউজ-ম্যাট্রিজের দাবি, কংগ্রেস ১০৩ থেকে ১১৮, বিজেপি ৭৯ থেকে ৯৪, জেডিএস ২৫ থেকে ৩৩ ও অন্যান্যরা ২ থেকে ৫টি আসনে জয়লাভ করতে পারে।

কর্নাটক বিধানসভা নির্বাচন

নিউজ নেশন-সিজিএসের এগজিট পোলে উল্লেখ, কংগ্রেস ৮৬টি, বিজেপি ১১৪টি, জেডিএস ২১টি ও অন্যান্যরা ৩টি আসন জিততে পারে। টাইমস নাউ-ইটিজি বুথফেরত সমীক্ষায় দাবি করেছে, কংগ্রেস ১১৩টি, বিজেপি ৮৫টি, জেডিএস ২৩টি ও অন্যান্যরা ৩টি আসন জিততে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+