Assembly Polls 2024: আজই জম্মু-কাশ্মীরে ভোটের দিন ঘোষণা, নির্বাচন হবে আরও তিন রাজ্যে
Assembly Polls 2024: লোকসভা নির্বাচন মিটতেই ফের ভোটের দামামা। হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India) । যা খবর, বিকেল তিনটের সময় অনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠক করে ভোটের দিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।
হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের পাশাপাশি জম্মু-কাশ্মীরেও বিধানসভা (Jammu and Kashmir) নির্বাচনের জন্য দিন ঘোষণা (Assembly Polls 2024) করা হতে পারে। দীর্ঘ প্রায় পাঁচ বছর কেটে গিয়েছে সেখানে কোনও নির্বাচন হয়নি।

ফলে সমস্ত মহল থেকেই নির্বাচন করানোর দাবি উঠছিল। অবশেষে অন্যান্য রাজ্যের পাশাপাশি ভূস্বর্গেও নির্বাচনের দিন সম্ভবত আজ শুক্রবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Assembly Polls 2024: একাধিক চ্যালেঞ্জ
বলে রাখা প্রয়োজন, গত ৯ অগাস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সফরে যান। তাঁর সঙ্গেই ছিলেন কমিশনের আধিকারিকরা। সেখানে প্রশাসনের আধিকারিক এবং নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে দীর্ঘ বৈঠক হয় কমিশনের।
বৈঠক শেষে কমিশন জানায়, খুব শীঘ্রই জম্মু-কাশ্মীরের জন্য নির্বাচনের দিন ঘোষণা করা হবে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করার নির্দেশ দিয়েছিল। রাজ্যের তকমা যত দ্রুত সম্ভব যাতে দেওয়া হয় সেই নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট।
তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে ভোট করানোর ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। একাধিক এলাকা সংবেদনশীল। বিশেষ করে বারামুলা, অনন্তনাগ, কুপওয়ারা, কূলগাম, পুলওয়ামা সহ একাধিক এলাকা যথেষ্ট সংবেদনশীল। ফলে একাধিক সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।
Assembly Polls 2024: ভোট ঘোষণা হবে আরও তিন রাজ্যে
হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের জন্য এদিন ভোটের দিন ঘোষণা করা হবে। জানা যাচ্ছে, হরিয়ানার ৯০ টি আসনে এক দফায় ভোট করাতে পারে কমিশন। বর্তমানে সে রাজ্যে বিজেপি সরকার রয়েছে। গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ৪০ টি আসনে জয় পায় বিজেপি।
Election Commission of India to announce the schedule for General Election to Legislative Assemblies, today. pic.twitter.com/EckI51NcMI
— ANI (@ANI) August 16, 2024
ভোট হবে মহারাষ্ট্রেও। কার্যত বড় চ্যালেঞ্জ শিন্ডে এবং বিজেপি সরকারের কাছে। অন্যদিকে ৮১ টি আসনে ঝাড়খণ্ডে ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই রাজ্যে বর্তমানে জেএমএম এনবং কংগ্রেসের জোট সরকার আছে।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications