রাজনীতিক রজনী দেখা করবেন করুণানিধির সঙ্গে, ডিএমকে-থালাইভা সাক্ষাৎ ঘিরে সরগরম তামিলনাড়ু রাজনীতি

এদিন ডিএমকে প্রধান এম করুণানিধির সঙ্গে দেখা করবেন থালাইভা রজনীকান্ত।

একজন দেশের সবচেয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ ও তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী। আর একজন তামিল সিনেমার সুপারস্টার। এদিন ডিএমকে প্রধান এম করুণানিধির সঙ্গে দেখা করবেন থালাইভা রজনীকান্ত। সেই সাক্ষাৎ ঘিরে সরগরম হয়ে উঠেছে তামিলনাড়ু রাজনীতি।

রাজনীতিক রজনী দেখা করবেন করুণানিধির সঙ্গে, ডিএমকে-থালাইভা সাক্ষাৎ ঘিরে সরগরম তামিলনাড়ু রাজনীতি

গতবছরের শেষ দিন রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করেন রজনীকান্ত। নিজের রাজনৈতিক দল তৈরি করে আসন্ন বিভিন্ন নির্বাচনে ভোটেও লড়বেন বলে জানান।

সূত্রের খবর, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ রজনীকান্ত গিয়ে করুণানিধির বাসভবনে দেখা করে আসবেন। নতুন দল নিয়ে আত্মপ্রকাশের আগে করুণানিধির আশীর্বাদ নিতেই মূলত যাচ্ছেন রজনী। এমনটাই সূত্রের খবর।

নিজে রাজনীতিতে নামবেন বলে ঘোষণা করার আগে থেকেই অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকী আমজনতার সঙ্গেও দেখা করেছেন রজনী। সকলের মতামতকে গুরুত্ব দিয়েই তিনি এগোতে চান। এক্ষেত্রে করুণানিধির পরামর্শ তাঁর পাথেয় হতে পারে বলে মনে করছেন রজনী।

রজনীর সঙ্গে ডিএমকে-র সখ্যতা বরাবরের। দুই দশক আগেও ডিএমকে-র প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন থালাইভা। এবার নিজেই শুভেচ্ছা চেয়ে এগিয়ে এসেছেন। এর আগেও নতুন বছরের শুভেচ্ছা জানাতে করুণানিধির বাড়ি গিয়েছেন রজনী। তবে এবারের গুরুত্ব আলাদা। করুণানিধির আশীর্বাদ চাই বক্স অফিসের জন্য নয়, রাজনৈতিক লড়াই লড়ার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+