বিধানসভা ভোটের আগে বড় ভাঙন লালু শিবিরে, বিধান পরিষদ থেকে পদত্যাগ ৫ আরজেডি বিধায়কের

বিধানসভা ভোটের আগে বড় ভাঙন লালু শিবিরে, বিধান পরিষদ থেকে পদত্যাগ ৫ আরজেডি বিধায়কের

বিহারেও বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক টানা পোড়েন। ইতিমধ্যেই দলবদলের রাজনীতি সুর চড়িয়েছে বিহারে। বিধান পরিষদের আরজেডির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরেই তাঁরা যোগ দিয়েছেন নীতীশের জেডিইউতে। বিধানপরিষদে শক্তি হারিয়ে ফুঁসে উঠেছে আরজেডি। নীতীশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তেজস্বী যাদবরা।

দলবদল বিহারে

দলবদল বিহারে

সামনেই বিধানসভা ভোট বিহারে। করোনা আবহের মধ্যেই সুর চড়াচ্ছে রাজনৈতির আবহাওয়া। আরজেডিতে ভাঙন ধরতে শুরু করেছে। বিধান পরিষদ থেকে পদত্যাগ করেছেন আরজেডির পাঁচ সদস্য। মোট আট জন সদস্য বিধান পরিষদে ছিলেন আরজেডির। স্বাভাবিকভাবে আরও শক্তিক্ষয় হল আরজেডির।

পদত্যাগ আরজেডির বড় নেতার

পদত্যাগ আরজেডির বড় নেতার

বিধানপরিষধের অংশ ছিলেন আরজেডির জাতীয় সাধারণ সম্পাদক এস এম কামার আলম। এমনকী আরজেডির অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য রঘুবংশ প্রসাদও নীতীশের হাত ধরেছেন। এছাড়াও পদত্যাগ করেছেন সঞ্জয় প্রসাদ, রাধা চন্দ্র শেঠ, রণবিজয় কুমার সিং, দিলীপ রাই।

করোনা আক্রান্ত নেতার চিঠি দিয়ে পদত্যাগ

করোনা আক্রান্ত নেতার চিঠি দিয়ে পদত্যাগ

এর মধ্যে আবার রঘুবংশ প্রসাদ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকেই চিঠি দিয়ে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। পাটনা এইমসে চিকিৎসা চলছে তাঁর। জাতীয় সহ সভাপতির পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তিনি অভিযোগ করেছেন দলে বেনোজল ঢুকে আরজেডিকে কলুষিত করছে তাই সেই দলে আর থাকতে চান না তিনি।

অভিযোগের তির বিজেপির দিকে

অভিযোগের তির বিজেপির দিকে

আরজেডির এই ভাঙনের জন্য বিজেপিকেই দায়ী করা হয়েছে। আগেও একাধিক রাজ্যে এই দলবদলের রাজনীতি করেছে বিজেিপ। কর্নাটক থেকে মধ্য প্রদেশ সর্বত্র বিধায়ক ভাঙিয়েই সরকার গড়েছে বিজেপি। বিহারেও সেই পথ ধরেছে তারা এমনই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+