সংসদে সংরক্ষণ সংশোধনী বিল ! চমক দিলেন মায়াবতী
ভোটের দিকে তাকিয়েই যে উচ্চবর্ণের জন্য সংরক্ষণের ঘোষণা, তা আর বলার অপেক্ষা রাখে না। স্বভাবতই স্বাগ জানিয়েছে বিজেপি। উল্লেখযোগ্য মায়াবতী।
ভোটের দিকে তাকিয়েই যে উচ্চবর্ণের জন্য সংরক্ষণের ঘোষণা, তা আর বলার অপেক্ষা রাখে না। স্বভাবতই স্বাগত জানিয়েছে বিজেপি। উল্লেখযোগ্য মায়াবতী। তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও, বলেছেন রাজনৈতিক স্ট্যান্ট। অপর একটি ভ্রম তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। এমনটাই কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সিদ্ধান্তকে নির্বাচনী গিমিক বলে কটাক্ষ করেছে কংগ্রেস।
|
বিজেপি
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

কংগ্রেস
কংগ্রেস মুখপত্র অভিষেক মনু সিংভির প্রশ্ন, ক্ষমতায় থাকার চারবছর আটমাস সময়ে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচনী গিমিক বলেও কটাক্ষ করেছে তারা।
|
সিপিএম
অপর একটি ভ্রম তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। এমনটাই কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
|
বিএসপি
উচ্চবর্ণের জন্য সংরক্ষণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেছেন, রাজনৈতিক স্ট্যান্ট।
|
তৃণমূল
এই সিদ্ধান্তকে প্রতারণা বলেছেন তৃণমূল নেত্রী।












Click it and Unblock the Notifications