নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদের আবহে অসমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
কয়েকদিন আগেই অসমের সিএএ বিরোধী আন্দোলনকারীদের নতুন দল খোলার ভাবনা জানিয়েছিল। এবার সেই মতো খোলা হয়ে গেল নতুন রাজনৈতিক দল অসম গণ মঞ্চ। কয়েকদিন ধরেই অল অসম স্টুডেন্টস ইউনিয়ন সিএএ বিরোধী আন্দোলনকারী বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা করে বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে নতুন দল গড়ার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্ঠায় ছিল।

এজিএম নেতা সীমান্ত কুমার দত্ত সাংবাদিকদের বলেন, 'দল আদিবাসীদের অধিকার রক্ষার লক্ষ্যে কাজ করবে দল। আসম গণ মঞ্চ ২০২১ সালের অসম নির্বাচনে ১২৬টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের লক্ষ্য হল সমস্ত আদিবাসী মানুষের অধিকার এবং স্বার্থের সুরক্ষা নিশ্চিত করা।'
এর আগে ১৯৮০ দশকের আন্দোলনের পরেই অসম স্টুডেন্টস ইউনিয়নের সমর্থনে তৈরি হয়েছিল অসম গণ পরিষদ। বরত্মানে অসম গণ পরিষদ বিজেপির সঙ্গে জোট বেধে সরকারের রয়েছে। তবে জোটসঙ্গীর পাশ করানো সিএএ-র বিরোধিতায় গণ পরিষদ গিয়েছে শীর্ষ আদালতে। তবে সেটা রাজনৈতিক চাপের কারণে বলে মত বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে সিএএ বিরোধী আন্দোলনকারী
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার আঁচ গিয়ে পড়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের বাড়িতেও। বিক্ষোভকারীরা গিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পাথর ও ইট ছোড়ে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুরু থেকেই উত্তাল ছিল অসম। গুয়াহাটিতে দফায় দফায় বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা। যার পর অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয় অসমে। দোকানবাজার সব বন্ধ থাকে বেশ কয়েকদিন। যান চলাচলও বন্ধ হয়ে যায়। বিক্ষোভের কারণে গুয়াহাটি বিমানবন্দর থেকে বাতিল করা হয় বহু উড়ান।
উত্তর-পূর্বের অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত করতে আধা সেনা পাঠানো হয় উত্তর-পূর্বের রাজ্য গুলিতে। শুধুমাত্র অসমে ২০ কোম্পানি আধাসেনা মোতায়েনের কথা জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এদিকে হিংসার জেরে অসমে প্রাণ হারান পাঁচজন। এই আবহে সাধারণ জনগণ সব রাজনৈতিক দলের বিরুদ্ধেই দ্বিচারিতার অভিযোগ তোলে।












Click it and Unblock the Notifications