ফৌজদারী অপরাধে অভিযুক্তদের যেন ভোটের টিকিট না দেয় রাজনৈতিক দলগুলি, সুপ্রিমকোর্টে দাবি কমিশনের

নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে যাতে রাজনৈতিক দলগুলি নির্বাচনে অপরাধমূলক ঘটনায় জড়িত ব্যক্তিকে প্রার্থীপদ না দেয়। সেক্ষেত্রে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশনামার কথা উল্লেখ করা হয়েছে। যেখানে ভোটে দাঁড়ানো প্রার্থীরা তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ থাকলে তা সর্বসমক্ষে জানাতে বাধ্য ছিলেন। কিন্তু এই নির্দেশ সত্ত্বেও কাজের কাজ হয়নি। আর সেজন্যই ফৌজদারি অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের যাতে দলগুলি ভোটের টিকিট না দেয়, সে জন্যই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছে।

ফৌজদারী অপরাধে অভিযুক্তদের নিয়ে সুপ্রিমকোর্টে নির্বাচন কমিশন

রাজনীতিতে অপরাধ কীভাবে আরও কমানো যায়, দেশের স্বার্থে এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনা তৈরি করে তা সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশ দিয়েছে বিচারপতি আরএফ নরিম্যান নরিম্যান ও বিচারপতি রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল ভোটে দাঁড়ানোর প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে যদি কোনও ফৌজদারি অভিযোগ থাকে তা নির্বাচন কমিশনে জানাতে হবে। এবং সংবাদমাধ্যমেও যাতে এই বিষয়ে আলোকপাত করা যায় ও জনচেতনা তৈরি হয় সেজন্য সুপ্রিম কোর্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।

কিন্তু অভিযোগ নির্বাচন কমিশন এক্ষেত্রে কোনও বড় সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের নাম উল্লেখ না করায় প্রার্থীরা নিজের ইচ্ছামতো কোনও অচেনা-অনামী সংবাদপত্রে এই বিষয়ে বিবরণ ছাপিয়ে পার পেয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+