২০১৮-১৯ অর্থবর্ষে আয় ঘোষণা রাজনৈতিক দলের, নির্বাচনি বন্ডের আয়ে শীর্ষে বিজেপি
২০১৮-১৯ অর্থবর্ষে আয় ঘোষণা রাজনৈতিক দলের, নির্বাচনি বন্ডের আয়ে শীর্ষে বিজেপি
২০১৮-১৯ অর্থবর্ষে আয়ের যে হিসেব নিকেষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলি তার মধ্যে শীর্ষে রয়েছে বিেজপি। বিজেপি আয় দেখিয়েছে ১৪৫১ কোটি টাকা। পুরোটাই এসেছে অনুদান থেকে। এমনই জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আয়ের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তার পরে রয়েছে তৃণমূল কংগ্রেস।

২০১৮-১৯ অর্থবর্ষেই ছিল লোকসভা ভোট। তাতে বিজেপির অর্থ খরচের কোনও হিসেব এখনও প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর লোকসভা ভোটে যে পরিমান টাকা বিজেপি খরচ করেছে তা এর আগে কোনও রাজনৈতিক দল খরচ করেনি। বিজেপি সেই খরচের খতিয়ান না দিলেও আয়ের যে হিসেব দিয়েছে তাতেই আন্দাজ করা গিয়েছে। গত অর্থবর্ষে ১৪৫১ কোটি টাকা আয় করেছে বিজেপি। যার ৭৫ শতাংশ এসেছে নির্বাচনি বন্ডের মাধ্যমে।
এতোদিনের রাজনৈতিক দল হওয়ার পরেও কংগ্রেসের আয় সেতুলনায় নগন্য বলা চলে। কংগ্রেসের মোট আয় ৩৩৮ কোটি টাকা। যার মাত্র ২০ শতাংশ এসেছে নির্বাচনি বন্ড থেকে। তৃণমূল কংগ্রেসে আয় মোট ৯৭ কোটি টাকা যার মাত্র ৫ শতাংশ এসেছে িনর্বাচনি বন্ড থেকে। অন্যান্য জাতীয় রাজনৈতিক দল সিপিএম, বহুজন সমাজ পার্টি, সিপিআই সকলেই জানিয়েছে নির্বাচনি বন্ড থেকে তাদের কোনও আয় হয়নি।












Click it and Unblock the Notifications