রাজ্যসভা ভোটের আগে ঘোড়া-কেনাবেচা রুখতে বিধায়কদের সামলে রাখছে রাজনৈতিক দলগুলি
রাজ্যসভা ভোটের আগে ঘোড়া-কেনাবেচা রুখতে বিধায়কদের সামলে রাখছে রাজনৈতিক দলগুলি
১০ জুন দেশের ১৫টি রাজ্যে ৫৭ টি রাজ্যসভা আসবে নির্বাচন। ঠিক তার কয়েকদিন আগে, রাজনৈতিক দলগুলি ঘোড়া কেনাবেচা রোধ করার জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে৷ ৫৭ টির মধ্যে বেশকিছু আসনে বেশ কয়েকটি দলের জয়ের ব্যবধান কাছাকাছি৷ মূলত এই রকম আসনগুলিতে জয় পেতেই মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলি৷ মহারাষ্ট্র, রাজস্থান, এবং কর্ণাটকে অন্তত একটি করে এরকম রাজ্যসভা আসন রয়েছে যেখানে লড়াই খোলা ময়দানে এবং বেশ কয়েকটি দলের মধ্যে।

উঠছে ঘোড়া কেনাবেচার অভিযোগ!
ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং রাজস্থানে, কংগ্রেস এবং বিজেপি প্রকাশ্যে একে অপরের প্রার্থীকে নিজেদের দলে নিয়ে আসার চেষ্টা করার অভিযোগ করেছে। বিজেপিও অভিযোগ করেছে যে উভয় রাজ্য সরকারই তাদের বিধায়কদের ক্রস ভোটিংয়ে ভয় দেখানোর জন্য রাজ্যের শাসন ক্ষমতার অপব্যবহার করছে।

কোন দল কত প্রার্থী দিয়েছে আসন্ন রাজ্যসভা নির্বাচনে?
অন্যদিকে কর্ণাটকে, জনতা দল (ধর্মনিরপেক্ষ) এবং কংগ্রেস দু'দল মিলে বিজেপিকে পরাজিত করার প্রতিশ্রুতি দিলেও এখনও তারা একটি স্পষ্ট সহমতের জায়গাতে পৌঁছতে পারেনি৷ কারণ শুধুমাত্র একটি আসনেই সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এবং উভয় দলই প্রার্থী দিয়েছে। এবার মহারাষ্ট্রের বিধায়করা ২২বছরের পর রাজ্যসভার প্রার্থীকে ভোট দেবেন, কারণ এতদিন প্রার্থীরা সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আসছেন এই রাজ্যটি থেকে। রাজ্যের ছ'টি আসন মধ্যে প্রতিদ্বন্দ্বীতায় বিজেপি (৩), শিবসেনা (২) এনসিপি(১) এবং কংগ্রেস (১) আসনে প্রার্থী দিয়েছে৷

একটি রাষসভা আসন জিততে কত ভোট প্রয়োজন দলগুলির?
মহারাষ্ট্রের বিধায়করা ১০ জুন ছ'টি রাজ্যসভার সাংসদ নির্বাচন করতে ভোট দেবেন। প্রত্যেকের জয়ের জন্য ৪২ ভোটের প্রয়োজন হবে। ক্ষমতাসীন শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোটের তিনটি আসনে জয়ের জন্য পর্যাপ্ত ভোট (১৫১) রয়েছে এবং তারা চারটি আসনে প্রার্থী দিয়েছে৷ রাজ্যে বিজেপির ১০৬ জন বিধায়ক রয়েছে এবং দুটি আসন জিততে পারে দলটি তবে ছ'টি আসনের জন্য লড়াইয়ে তিনজন প্রার্থীকে মাঠে নামিয়েছে গেরুয়া শিবির। চতুর্থ আসনটি সুরক্ষিত করতে কংগ্রেস জোটের আরও ১৫ভোটের প্রয়োজন। অন্যদিকে তিন নম্বর সাংসদ আসনটি জিততে বিজেপির আরও ১৩টি ভোটের প্রয়োজন৷

মহরাষ্ট্রে কোন দলে কত বিধায়ক?
মহারাষ্ট্রে বিজেপির মোট, ১০৫ জন বিধায়ক রয়েছে, শিবসেনার ৫৫, এনসিপির ৫৪ এবং কংগ্রেসের ৪২ জন বিধায়ক রয়েছে। এছাড়াও ছোট দল ও নির্দলগুলি মিলে মোট ২৯ জন বিধায়ক রয়েছে। দলের দুই প্রার্থী জয় নিশ্চিত হওয়ার পরে, ছোট দলগুলির সমর্থনের তৃতীয় আসন জিততে চাইছে বিজেপি৷ তৃতীয় আসন জয়ে বিজেপির প্রয়োজন ২৯ টি ভোট। আবার শিবসেনা জোটের প্রয়োজন ২৭ জন বিধায়কের ভোট!

দলের বিধায়কদের হোটেলে ডেকে সুরক্ষা শিবসেনা, বিজেপির!
ইতিমধ্যেই শিবসেনা তার বিধায়কদের দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে সুরক্ষিতভাবে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং ক্ষমতাসীন শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট নেতারা ক্ষমতাসীন জোটকে সমর্থনকারী ছোট দল এবং স্বতন্ত্র বিধায়কদের সঙ্গে আলোচনা শুরু করেছে। অন্যদিকে বিজেপি তাদের বিধায়কদের আগামী দুদিনের মধ্যে মুম্বাইতে আসার নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications