Holi 2025: রাজনীতি ছেড়ে রঙের উৎসবে অন্য মেজাজে ধরা দিলেন দেশের তাবড় নেতা-মন্ত্রীরা

পিচকারি, রংবেরঙের আবির, আর বাধভাঙা আনন্দ, সব মিলে দেশজুড়ে পালিত হয় রঙের উৎসব। বাংলায় ভরপুর দোলের আমেজ আর দেশের সর্বত্র হোলির মেজাজ চড়া। রঙের উৎসবে মিশে যাচ্ছে রাজনীতিও। সম্প্রতি মহারাষ্ট্র, ওড়িশা, দিল্লির মত রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় চাঙ্গা করেছে গেরুয়া শিবিরকে। আর তাই এক কথায় ভরপুর হোলির আনন্দে মেতে উঠেছেন পদ্ম নেতৃত্ব।

আবির উড়িয়ে পরিবার-পরিজন এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে রঙ খেললেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। পাশাপাশি, গোরক্ষপুরে রঙের উৎসবে সম্মেল হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাধারণত অন্যান্য সময় গেরুয়া বসনে দেখা দিলেও এদিন চোখে চশমা মাথায় পাগড়ি বেঁধে সম্পূর্ণ অন্যরকম লুকে ধরা দিলেন যোগীজি।

jp nadda

হোলির রং লেগেছে রাজারভূমি রাজস্থানেও। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মেতে উঠলেন হোলি খেলায়। একই সঙ্গে তেলেঙ্গানার হায়দ্রাবাদে রঙের উৎসবের আমেজ ধরা পড়ল। মহাদেবের ক্ষেত্র হিসেবে পরিচিত হলেও হোলিতে কোনও অংশে কম যায় না বিশ্বনাথের ভূমি কাশি। রংবেরঙের আবিরে রেঙে উঠেছে বারাণসী।

দেশের পাশাপাশি বাংলাতেও তাঁবড় রাজনৈতিক ব্যক্তিত্ব মেতে উঠলেন দোল খেলায়। ব্যক্তিগত দূরত্ব সরিয়ে রঙের খেলায় এক মঞ্চে রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। একসঙ্গে গানের তালে নাচতেও দেখা যায় দুজনকে। আবিরও মাখেন তারা। করুণাময়ী মেলা প্রাঙ্গণে রং খেলার আয়োজন করা হয়। গানের রং এর খেলায় মেতে ওঠে ছোট বড় সকলে।

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গের বসন্ত উৎসব ২০২৫ উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে এদিনের এই বসন্ত উৎসবের শুভ আরম্ভ হয়।পরে রবীন্দ্র মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও এদিন দেখা যায় রং খেলায় মেতে উঠতে।

দোল পূর্ণিমার পবিত্র দিনে রঙের উৎসবে মেতে উঠলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। নিজের ওয়ার্ড, পাঁচ নম্বর ওয়ার্ডের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাদ্যযন্ত্র ও আবির সহযোগে গোটা ওয়ার্ড প্রদক্ষিণ করেন। এলাকাবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তিনি প্রবীণদের পায়ে আবির দিয়ে প্রণাম করেন এবং সকলের গালে আবির মাখিয়ে দোলের শুভেচ্ছা জানান। সব মিলিয়ে বর্ণিল রঙের ছটায় এদিন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+