Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জর্জের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে, মোদী থেকে মমতা শোকজ্ঞাপনে যা বললেন

দীর্ঘ অসুস্থতার পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ প্রয়াত হলেন। পার্কিসন্স ও অ্যালজাইমার রোগে ভুগছিলেন তিনি।জর্জ ফার্নান্ডেজের জীবনাবসানে রাজনৈতিকমহলের প্রতিক্রিয়া।

দীর্ঘ অসুস্থতার পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ প্রয়াত হলেন। পার্কিসন্স ও অ্যালজাইমার রোগে ভুগছিলেন তিনি। অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব সামলানো ম্যাঙ্গালোরের ক্যাথলিক জর্জ ফার্নান্ডেজের জীবনাবসানে রাজনৈতিকমহলে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন শোকবিহ্বল প্রতিক্রিয়া।

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী মোদি টুইট করে জানান, জর্জ সাহেব ভারতের শ্রেষ্ঠ রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ছিলেন অকপট, নির্ভীক, সরল ও দূরদৃষ্টিসম্পন্ন এক ব্যক্তি। তিনি দেশসেবায় মূল্যবান অবদান রেখেছেন। তিনি দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকারের দাবিতে কার্যকরী কণ্ঠ হয়ে উঠেছিলেন। তাঁর প্রয়াণে শোকাচ্ছন্ন আমরা।

নীতীশ কুমার

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, আমি সাবেক প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেজের প্রয়াণে আমার গভীরতম সমবেদনা জানাচ্ছি। তিনি ছিলেন একজন দক্ষ শ্রমিক ইউনিয়ন নেতা যিনি ন্যায়বিচারের জন্য লড়াই করেছিলেন। তার আত্মা শান্তিতে বিশ্রাম পাবে। আমরা তাঁর পরিবারের পাশে রয়েছি।

নীতীন গড়কড়ি

কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি বলেন, আমি তার মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি। দেশের জন্য তাঁর জীবন নিয়োজিত ছিল। তিনি ছিলেন দেশের কাথে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ট্রেড ইউনিয়নের জন্য, ন্যায়বিচারের জন্য লড়াই করেছিলেন। আমি তাকে একটি আইকন বলে মনে করি।

রাজনাথ সিং

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, জর্জ ফার্নান্ডেজ বিভিন্ন পরিস্থিতিতে দেশসেবা করেছেন। বিভিন্ন সময়ে প্রতিরক্ষা ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন। তিনি শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন এবং তাদের প্রতি অবিচারের বিরুদ্ধে লড়াই করেন। প্রতিরক্ষামন্ত্রী হিসাবে তিনি অসাধারণ কাজ করেছিলেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।

মমতা বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের প্রয়াণে আমি গভীর শোকাহত। ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে তিনি ছিলেন শ্রদ্ধাশীল। আমি তাঁকে কয়েক দশক ধরে চিনি। তাঁর পরিবার এবং গুণমুগ্ধদের জন্য রইল আমার সমবেদনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+