গোয়ায় চূড়ান্ত নাটক! মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পথে বিজেপি, এদিকে সরকার গঠনের দাবি কংগ্রেসের

গোয়ায় এখনও শেষকৃত্য সম্পন্ন হয়নি মনোহর পার্রিকরের। তার আগেই কে সরকার গড়বে তা নিয়ে তুমুল নাটক বিজেপি-কংগ্রেসের মধ্যে।

গোয়ায় এখনও শেষকৃত্য সম্পন্ন হয়নি মনোহর পার্রিকরের। তার আগেই কে সরকার গড়বে তা নিয়ে তুমুল নাটক বিজেপি-কংগ্রেসের মধ্যে। বিজেপি অন্য দলগুলিকে নিয়ে এই রাজ্যে সরকার গড়েছিল পার্রিকরের নেতৃত্বে। এখন তিনি প্রয়াত হওয়ায় জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেই ফাঁকেই কংগ্রেস নাক গলিয়ে ফেলেছে। সরকার গঠনের দাবি জানিয়েছে তাঁরা।

এদিন কংগ্রেস শিবির গিয়ে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে আবেদন করে সরকার গড়ার আর্জি জানিয়ে এসেছে। তিনি যাতে সরকার গড়তে কংগ্রেসকে ডাকেন, সেই আবেদনের প্রতিলিপি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়।

কংগ্রেস নেতা চন্দ্রকান্ত কাভলেকর বলেছেন, আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। সরকার গড়ার আহ্বান জানিয়েছি। কারণ রাজ্যে আমরাই সবচেয়ে বড় দল। আমাদের ১৪জন বিধায়ক আছে এবং আমাদের সরকার গড়ার সুযোগ দেওয়া উচিত।

গোয়ার বিজেপি রাজ্য সভাপতি বিনয় তেন্ডুলকর বলছেন, আমরা আজই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে শপথ গ্রহণ করাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+