অযোধ্যায় একের পর এক পুরোহিত, পুলিশকর্মী করোনায় আক্রান্ত! ভূমি পুজোর আগে এলাকায় আতঙ্ক
অযোধ্যায় একের পর এক পুরোহিত পুলিশকর্মী করোনায় আক্রান্ত! ভূমি পুজোর আগে এলাকায় আতঙ্ক
৫ অগাস্ট অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমি পুজো হবে। যার প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানকে ঘিরে অযোধ্যা জুড়ে তৎপরতা চোখে পড়ার মতো। যদিও এর মধ্যে সেখানে দাপট দেখাতে শুরু করেছে করোনা ভাইরাস। একের পর এক পুরোহিত এবং পুলিশ কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন।

অযোধ্যায় পুরোহিত করোনা আক্রান্ত
অযোধ্যায় প্রধান চার পুরোহিত যাঁরা নিত্য পুজো করেন অযোধ্যায়, তাঁদের একজন হলে আচার্য সত্যেন্দ্র দাস। তাঁর শিষ্য পুরোহিত প্রদীপ দাস করোনায় আক্রান্ত হয়েছেন। প্রদীপ দাসকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আক্রান্ত বহু পুলিশ কর্মী
উত্তর প্রদেশের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী। অযোধ্যায় এখনও পর্যন্ত ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এঁদের মধ্যে অনেকেই পুলিশ কর্মী।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার
৫ অগাস্টে অযোধ্যায় ভূমি পুজোর প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার জেরে এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও সারা দেশ থেকে অতিথিরা উপস্থিত থাকবেন।

রাম ভক্তদের প্রতি সতর্কবার্তা
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাম ভক্তদের কাছে সতর্কবার্তা জারি করে বলেছে, তাঁরা যেন ৫ অগাস্ট অযোধ্যায় পৌঁছনোর চেষ্টা না করেন। ভবিষ্যতে তাঁরা সবাই রামমন্দির জন্মভূমি মন্দির নির্মাণ যজ্ঞে সুযোগ পাবেন বলেও আশ্বস্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications