দক্ষিণ কাশ্মীর : পুলওয়ামায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল সেনা , মৃত ২ জঙ্গি, শহিদ ১ পুলিশ কর্মী

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রালে সেনা জঙ্গি সংঘর্ষে মারা গিয়েছে ২ জঙ্গি। ঘটনায় শহিদ হয়েছেন মনজুর আহমেদ নামের এক পুলিশ কনস্টেবল। আহত হয়েছেন ১ সেনা আধিকরিক।

পুলওয়ামা, ৫ মার্চ : দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রালে সেনা জঙ্গি সংঘর্ষে মারা গিয়েছে ২ জঙ্গি। ঘটনায় শহিদ হয়েছেন মনজুর আহমেদ নামের এক পুলিশ কনস্টেবল। আহত হয়েছেন ১ সেনা আধিকরিক। শনিবার রাত থেকে চলা ১৫ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে জঙ্গিদের গোপন ঘাঁটি বিস্ফোরণে গুঁড়িয়ে দিয়েছে সেনা।

হিজাবুল মুজাহিদ্দিনের জঙ্গি মৃত বুরহান ওয়ানির এক ঘনিষ্ঠ সন্ত্রাসবাদী সবজার ভটকে পাকড়াও করতে যৌথ অভিযান চালায় সেনা ও পুলিশের এসজিও টিম । জানা যায় ওই কুখ্যাত জঙ্গি পুলওয়ামার একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিল।

দক্ষিণ কাশ্মীর :পুওলয়ামায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল সেনা,মৃত ২ জঙ্গি, শহিদ ১ পুলিশ কর্মী

জঙ্গি সবজারের লুকিয়ে থাকার খবর পেয়েই, বাড়িটিকে তাক করে বিস্ফোরণ ঘটায় নিরাপত্তা বাহিনী। সবজার ছাড়াও বাড়িটিতে আরও দুই হিজাবুল জঙ্গি রয়েছে বলে খবর ছিল সেনার কাছে। যাদের মধ্যে ছিল জঙ্গি আকিবের নাম । এদিকে, বাড়িটির ওপর হামলা হওয়ায়, গুলিচালাতে থাকে জঙ্গিরা, পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও।

দুতরফের গুলির লড়াই শুরু হতেই স্থানীয় ম্যাজিস্ট্রেটের তরফে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয় এলাকায়। যাতে সংঘর্ষ চলাকালীন কোনও স্থানীয় নাগরিক এলাকায় বেরোতে না পারেন। তড়িঘড়ি ত্রাল এলাকায় বিধি নিষেধ আরোপ করা হয় মোবাইল নেটওয়ার্কের ওপর। যাতে কোনও ভাবেই সংঘর্ষ নিয়ে স্থানীয়দের মধ্যে খবর আদান প্রদান না হতে পারে।

এর আগে, জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকায় যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করলে ,তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে স্থানীয়রা। এমনকি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক কন্সটেবলকে বেধড়ক মেরে তাঁর সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গিয়েছে। সেই অস্ত্র স্থানীয়দের কাছে থেকে উদ্ধার করতেও চালানো হয় আরেকটি অভিযান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+