সোপিয়ানে পুলিশ পোস্টে জঙ্গি হামলা, মৃত ১ পুলিশ কর্মী, আহত ২
সোপিয়ান, ৭ অক্টোবর : ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানা। এবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় পুলিশ পোস্ট লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। অন্য এক পুলিশ কর্মী এবং একজন গ্রামবাসী আহত হয়েছেন বলেও খবর মিলেছে। জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

কতজন জঙ্গি এই হামলার পিছনে ছিল তা এখনও জানা যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে। শুক্রবার রাতে অতর্কিতে হামলা চালানোর পরই পালিয়ে যায় আততায়ীরা। পুলিশ পোস্টে ঢুকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় হলে পুলিশ সূত্রের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications