লকডাউন উপেক্ষা! পথ আটকে দাঁড়াল অতিকায় করোনা ভাইরাস, ভাইরাল ভিডিও
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে মোদী সরকার। তারপরেই লকডাউন উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ জন।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে মোদী সরকার। তারপরেই লকডাউন উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ জন। এই পরিস্থিতিতে মানুষকে ঘরমুখি করতে শেষে অভিনব কায়দা বেছে নিয়েছেন চেন্নাইয়ের এক পুলিসকর্মী। করোনা হেলমেট পরে রাস্তায় বেরিয়ে পড়া মানুষজনকে সচেতন করতে শুরু করেছেন তিনি।

প্লাস্টিকের তৈরি অতিকায় করোনা ভাইরাসের মত দেখতে হেলমেটটি তৈরি করেছেন গৌতম নামে এক শিল্পী। একটি ভাঙা হেলমেট এবং কাগজ দিয়ে এই করোনা হেলমেটটি তিনি তৈরি করেছেন বলে জানিয়েছেন শিল্পী। করোনা নিয়ে মানুষকে সচেতন করতে এই হেলমেট খুব কাজে দেবে বলে জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে করোনা হেলমেট পরা চেন্নাইয়ের পুলিসকর্মীর এই ভিডিও। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ৩৮ জন সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে। গোটা দেশে সংক্রমণের সংখ্যা বাড়ছে হু হু করে। এর মধ্যে আবার আক্রান্ত ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।












Click it and Unblock the Notifications