মোদী-রাহুলের রোড শো-তে না পুলিশের, গুজরাতে একসারিতে বিজেপি-কংগ্রেস
শেষবেলার প্রচারে নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীকে দিযে রোড শো করার পরিকল্পনা ছিল দুই দলেরই। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।
গুজরাতের দ্বিতীয় দফা ভোটের আগে সদস্য সমর্থকদের চাঙ্গা করতে ও ভোটের হাওয়া নিজেদের দিকে ঘোরাতে বিজেপি-কংগ্রেস দুই প্রধানই মরিয়া। সেজন্য দলের সবচেয়ে বড় অস্ত্রে শান দেওয়ার পরিকল্পনা ছিল। শেষবেলার প্রচারে নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীকে দিযে রোড শো করার পরিকল্পনা ছিল দুই দলেরই। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।

পুলিশ জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী, কাউকেই রোড শো করতে দেওয়া যাবে না। আহমেদাবাদের পুলিশ কমিশনার অনুপ কুমার সিং সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, নিরাপত্তার কারণে এই আবেদন রক্ষা করা যায়নি।
এদিন সোমবার মোদী গুজরাতের পাটাল, নাদিয়াদ ও আহমেদাবাদে জনসভা করবেন। ১৪ ডিসেম্বর এই জায়গাগুলিতে নির্বাচন হওয়ার কথা। মঙ্গলবার রাহুল গান্ধী থারাড়, বিরামগাম, সাভলি ও গান্ধীনগরে সভা করবেন।
এর পাশাপাশি বিজেপি সভাপতি অমিত শাহ বানসকাঁথা, আনন্দ, ভদোদরায় জনসভা করবেন। তিনি কোনও রোড শো করবেন কিনা তা জানা যায়নি।
প্রথম দফায় গুজরাতে ভোট পড়েছে ৬৬.৭৫ শতাংশ। পরের দফায় কত শতাংশ ভোট পড়ে তা এখন দেখার। গত ২২ বছর ধরে বিজেপির শাসনে রয়েছে গুজরাত। এবারে কোনও পরিবর্তন হয় কিনা তা লক্ষ্যণীয়। কংগ্রেস এবারে কড়া লড়াই দেওয়ার জায়গায় রয়েছে। তবে বিধানসভা দখল করতে পারবে বলে কোনও সমীক্ষাতেই উঠে আসেনি।












Click it and Unblock the Notifications