বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মিছিলে কাঁদানে গ্যাস, নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত দিল্লিও
নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে পুড়ছে গোটা দেশ। উত্তর-পূর্ব থেকে শুরু করে মধ্য ভারত প্রতিবাদে সামিল প্রায় প্রতিটি রাজ্যের মানুষ। ইতিমধ্যে অসমে পাঁচ জনের মৃত্যু খবর মিলেছে।
নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে পুড়ছে গোটা দেশ। উত্তর-পূর্ব থেকে শুরু করে মধ্য ভারত প্রতিবাদে সামিল প্রায় প্রতিটি রাজ্যের মানুষ। ইতিমধ্যে অসমে পাঁচ জনের মৃত্যু খবর মিলেছে। এবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও এই নয়া বিল প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামে

শুক্রবার বিক্ষোভরত ছাত্রী ছাত্রীদের মিছিলে এবার কাঁদানে গ্যাস ছুঁড়তে দেখা যায় পুলিশকে। পড়ুয়াদের বিরুদ্ধে পাল্টা পাথর ছোঁড়ার অভিযোগ করে পুলিশও। পড়ুয়াদের মিছিল আটকাতে প্রথমে পুলিশকে রাস্তায় ব্যারিকেড দিতে দেখা যায়। বিক্ষুব্ধ পড়ুয়ারা সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে একাধিক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।
Delhi: Students of Jamia Millia Islamia University stage protest against #CitizenshipAmendmentAct. pic.twitter.com/hONNY2A2Pb
— ANI (@ANI) December 13, 2019
সূত্রের খবর, পরিস্থিতি হাতের বাইরে গেলে টিয়ার গ্যাসের সেল পাঠিয়ে প্রতিবাদী ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। প্রায় ৩০টি কাঁদানে গ্যাসে সেল ফাটানো হয় বলে জানা যাচ্ছে। ওই সংঘর্ষের জেরে একাধিক পড়ুয়ার অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর আগেই নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এর আগে সংসদ ভবন পর্যন্ত মিছিলের ডাক দেয় পড়ুয়ারা। যদিও শুরুতেই বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিলটিকে পুলিশ আটকানোর চেষ্টা করলে শুরু হয় পুলিশ-পড়ুয়া খণ্ড যুদ্ধ।












Click it and Unblock the Notifications