Shraddha Murder Case-এ ৬ হাজার ৬২৯ পাতার চার্জশিট পুলিশের! তদন্তে চাঞ্চল্যকর তথ্য
শ্রদ্ধা মার্ডার কেসে অবশেষে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ।
Shraddha Murder Case: শ্রদ্ধা মার্ডার কেসে চাঞ্চল্যকর মোড়! Aaftab Amin Poonawala-এর বিরুদ্ধে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। আজ মঙ্গলবার দিল্লির সাকেত আদালতে প্রায় ৬ হাজার ৬২৯ পাতার চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পুলিশের তরফে জমা দেওয়ার চার্জশিটের ভিত্তিতে শুনানি হবে বলে জানা যাচ্ছে।

আগামী শুনানি অর্থাৎ ৭ তারিখ থেকে আফতাব মামলার শুনানিতে উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। যদিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেবে সে। এমনটাই জানা যাচ্ছে।
অন্যদিকে দীর্ঘ পাতার এই চার্জশিটে প্রায় ১০০ জন ব্যক্তিকে প্রমাণ হিসাবে দেখানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এদিন অভিযুক্ত আফতাবের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী আরও ২ সপ্তাহের জন্যে বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি সাকেত আদালত। আগামী ৭ ফেব্রুয়ারি আফতাবের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হবে। সেদিন ফের এই মামলার শুনানি হগবে বলেও জানা যাচ্ছে।
তবে শ্রদ্ধা মার্ডার কেস সামনে আসতে কার্যত চমকে উঠেছিল গোটা দেশ। দেহের একেবারে ৩০০ টা খন্ড করে দিল্লি সহ বিভিন্ন অংশে দেহাবশেষ ফেলেছিল অভিযুক্ত আফতাব। শুধু তাই নয়, এর আগে দিনের পর দিন দেহ ফ্রিজে রেখে দেওয়া হয় বলেও খবর। ভয়ঙ্কর এবং নৃশংস হত্যা-কাণ্ডের ঘটনা আজও দেশের মানুষকে শিহরিত করে। কীভাবে এক মানুষ এই ঘটনা ঘটাতে পারে! প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরাও। তবে ইতিমধ্যে আফতাবের ফাঁসির দাবিতে সরব হয়েছেন সমাজের একাংশের মানুষ। আর তাতে সামিল হয়েছেন শ্রদ্ধার বাবাও।
Shraddha Walker murder case | The day the incident occurred the accused didn't like that she (Shraddha) had gone to meet a friend. On this ground, he became violent and the incident happened: Meenu Choudhary, Joint CP southern range, Delhi Police
— ANI (@ANI) January 24, 2023
অন্যদিকে দিল্লি পুলিশের দক্ষিণী রেঞ্জের জয়েন্ট সিপি মিনু চৌধুরী বলছেন, আজ প্রায় ছয় হাজার পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে। এই মামলার সঙ্গে যুক্ত এমন ১৫০ টি স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। শুধু তাই নয়, তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেও জানাচ্ছেন ওই পুলিশ কর্তা।
তাঁর কথা মতো শ্রদ্ধা ঘটনার দিনে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। আর তা নিয়েই আফতাবের সঙ্গে শ্রদ্ধার ঝামেলা হয় বলেও জানতে পেরেছেন পুলিশ আধিকারিকরা। আর এরপরেই খুন বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আরও বেশ কিছু তদন্তে উঠে এসেছে বলে জানা গিয়েছে। যা চার্জশিটে উল্লেখ বলে খবর।
বলে রাখা প্রয়োজন, আজ মঙ্গলবার আফতাবকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাকেত কোর্টে তোলা হয়েছিল। আদালতে তোলা হলেও প্রথম থেকেই চুপচাপ ছিল সে।












Click it and Unblock the Notifications