হাথরাসে নির্যাতিতার বাড়ি যেতে বাধা, দেড় কিলোমিটার আগেই রাস্তায় অবস্থানে ডেরেক, কাকলিরা

হাথরাসে নির্যাতিতার বাড়ি যেতে বাধা, দেড় কিলোমিটার আগেই রাস্তায় অবস্থানে ডেরেক, কাকলিরা

গতকাল রাহুলদের আটকেছিল উত্তর প্রদেশ পুলিস। আজ ফের হাথরাসে নির্যাতিতার বাড়িতে পৌঁছনোর চেষ্টা করছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষদস্তিতাররা। কিন্তু পুলিস তাঁদের বাধা দেয়। নির্যাতিতার বাড়ির মাত্র দেড় কিলোমিটার আগেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।

তৃণমূলের হাথরাস অভিযান

তৃণমূলের হাথরাস অভিযান

কংগ্রেসের পর এবার তৃণমূল কংগ্রেসের হাথরাস অভিযান। দিল্লি থেকে ২০০ কিলোমিটার পথ গাড়িতে পাড়ি দিয়ে উত্তর প্রদেশের হাথরাসে এসে পৌঁছন তৃণমূল কংগ্রেস সাংসদরা। নেতৃত্বে ছিলেন ডেরেক ও ব্রায়েন। তাঁর সঙ্গে রয়েছেন কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডল, প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরও।

অবস্থান বিক্ষোভ তৃণমূল

অবস্থান বিক্ষোভ তৃণমূল

হাথরাসে পৌঁছনোর পর নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। কিন্তু উত্তর প্রদেশ পুলিস তাঁদের ঢুকতে বাঁধা দেয়। নির্যাতিতার বাড়ির ঠিক দেড় কিলোমিটার আগে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল সাংসদরা।

উত্তরপ্রদেশ পুলিসকে আক্রমণ

উত্তরপ্রদেশ পুলিসকে আক্রমণ

ডেরেকরা অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা। সম্পূর্ণ করোনা বিধি মেনেই একে একে তাঁদের বাড়িতে যাওয়ার রাস্তা ধরেছিলাম। আমাদের হাতে কোনও অস্ত্রও ছিল না। তারপরেও পুলিস বাধা দেয় বলে অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়েন।

রাহুলদের বাধা

রাহুলদের বাধা

গতকাল হাথরাস যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে বাধা দেয় পুলিস। তাঁদের গ্রেফতার করে নিয়ে যায়। এমনকী তাঁদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। এই নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+