গোরক্ষকরা নয়, সুব্বা খানের বাড়িতে ঢুকে ৫১ টি গরু কেড়ে নিয়ে গেল পুলিশ, তারপর যা ঘটল
ভেতর থেকে গরু নিয়ে চলে গেল পুলিশ। ঘটনাস্থল বিজেপি শাসিত রাজস্থানের আলওয়ার।
গোরক্ষকরা নয়, এবার সোজা বাড়ির ভেতর থেকে গরু নিয়ে চলে গেল পুলিশ। ঘটনাস্থল বিজেপি শাসিত রাজস্থানের আলওয়ার। সেখানে এক সংখ্যালঘু পরিবারের গরুগুলিকে তাঁদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায় পুলিশ। এরপর সেই গরুগুলিকে একটি গোশালায় রাখা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, এই গোশালাটি স্থানীয় বিজেপি নেতার গোশালা বলে পরিচিত।

কিছুদিন আগেই রাজস্থান দেখেছে , কীভাবে নবরাত্রির অনুষ্ঠান ঘিরে লোক সঙ্গীত শিল্পী আমাদ খানকে মারধর করে শেষে মেরে ফেলার হয়েছে। তারও আগে, এই আলোয়ারেই পেহলু খানকে মারধর করার বিতর্কিত ঘটনা ঘটে। যার তদন্তে নেমে পুলিশ কোনও অভিযুক্তকে শাস্তি দিতে পারেনি। তারপর আবার এই জোর করে গৃহপালিত গরু কেড়ে নিয়ে যাওয়ার ঘটনা।
বছর ৪৫ এর সুব্বা খান অভিযোগ করেছেন, তাঁর ৫১ টি গরুকে কেড়ে নিয়ে যায় পুলিশ। এই ঘটনা ঘটে ৩ অক্টোবর। তারপর থেকে প্রশাসনিক সমস্ত দফতরে ঘোরাঘুরি করেও সুরাহা হয়নি।












Click it and Unblock the Notifications