তাবলিঘি জামাতের প্রধানের সন্ধানে তল্লাশি, শামলির বাড়িতে হানা পুলিসের
তাবলিঘি জামাতের প্রধানের সন্ধানে তল্লাশি, শামলির বাড়িতে হানা পুলিসের
তাবলিঘি জামাতের প্রধান মৌলনা সাদকে হন্যে হয়ে খুঁজছে পুলিস। দিল্লি ক্রাইম ব্রাঞ্চ তাঁর সন্ধানে উত্তর প্রদেশের শামলির ফার্ম হাউসে তল্লাশি শুরু করে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। তাঁর বিরুদ্ধে করোনা সংকটে সরকারে নির্দেশ অমান্য এবং আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করা হয়েছে। এক যোগে দিল্লি পুলিস এবং ইডি মামলা দায়ের করেছে মার্কজ প্রধানের বিরুদ্ধে।

মৌলনা সাদের সন্ধানে শামলিতে রেড
তাবলিঘি জামাতের প্রধান মৌলনা সাদের সন্ধানে উত্তর প্রদেশের শামলিতে হানা দিল দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। সেখানে করোনা সংক্রমণের বিধি মেনেই পর্যাপ্ত পিপিই নিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিস। তাবলিঘি জামাতের সমাবেশের খবর প্রকাশ্যে আসার পরেই কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন যে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন মৌলনা সাদ।

তাবলিঘি জমাতের সমাবেশ
করোনা সংক্রমণ যখন ছড়াতে শুরু করেছে গোটা দেশে ঠিক তখনই দিল্লির নিজমউদ্দিনে কয়েক হাজার তাবলিঘি জামাত সদস্যকে নিয়ে জমায়েত করা হয়। সেখানে প্রায় ২০০০ বিদেশি উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, বাংলাদেশ থেকে এসেছিলেন প্রতিনিধিরা। তারপরেই সংক্রমণ ছড়াতে শুরু করে দিল্লি সহ দেশের বিভিন্ন অংশে। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে তামিলনাড়ুতে।

মৌলনা সাদের বিরুদ্ধে এফআইআর
এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই তাবলিঘি জামাতের প্রধান মৌলনা সাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ। তাঁর সন্ধানে দিল্লির একাধিক জায়গায় তল্লাশিও চালানো হয়। কিন্তু এখনও পর্যন্ত মৌলনা সাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে ইডির তরফ থেকেও মৌলনা সাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications