হেয়ারকাট থেকে ক্লিনশেভ! ফেরার অমৃতপালের একাধিক ছবি প্রকাশ্যে আনল পুলিশ
প্রায় চারদিন কেটে গেলেও এখনও খোঁজ নেই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপালের। যদিও বিভিন্ন জায়গাতে জাল ছড়ানো হয়েছে বলে দাবি পাঞ্জাব পুলিশের। কিন্তু ক্রমশ সময়ে চলে যাচ্ছে। আর তাতে চ্যালেঞ্জ বাড়ছে। পুলিশের দাবি, 'ওয়ারিস পাঞ্জাব দে' সংগঠনের নেতা পুলিশের চোখকে ধুলো দিতে বারবার ভোল বদল করছে।

আর তাতেই বিভ্রান্তি বাড়ছে। যদিও এই অবস্থায় অমৃতপালের গ্রেফতারি থেকে শুরু করে বেশ কিছু ছবি সামনে এনেছে পুলিশ। আর সেই ছবি পোস্ট করে পুলিশের আবেদন, এমন কাউকে দেখলেই খোঁজ দিন।
পাঞ্জাব পুলিশের ইনস্পেকটর জেনারেল অফ পুলিশ (IGP) সুখচাইন সিং গিল অমৃতপালের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। হেয়ারকাট থেকে শুরু করে একেবারে ক্লিন সেভ অবস্থায় অমৃতপাল সিংয়ের একাধিক ছবি প্রকাশ্যে আনা হয়েছে। এমন সাতটি ছবি শেয়ার একটি সেটের মাধ্যমে শেয়ার করা হয়েছে। যেখানে ৩০ বছর বয়সের এই বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংকে কখনও ক্লিন শেভে, কখনও আলাদা চুলের স্টাইল, আবার কখনও পাগড়িতে দেখা যাচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় পাঞ্জাব পুলিশের ইনস্পেকটর জেনারেল অফ পুলিশ (IGP) সুখচাইন সিং গিল একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে এই ছবিগুলি প্রকাশ করে মানুষকে অ্যালার্ট থাকার বার্তা দেন। তবে পাঞ্জাবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন ওই পুলিশ আধিকারিকরা। এখনও পর্যন্ত গোটা রাজ্যে কোনও অপ্রিতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ওই পুলিশ আধিকারিক।
Punjab Police releases a few pictures of 'Waris Punjab De' chief Amritpal Singh.
— ANI (@ANI) March 21, 2023
"There are several pictures of Amritpal Singh in different attires. We are releasing all of these pictures. I request you display them so that people can help us to arrest him in this case," says… https://t.co/ZGh5aOs5jq pic.twitter.com/wh7gNb4BUA
এর আগে একাধিক সংবাদমাধ্যমে অমৃতপালের ছবি ধরা পড়ে। যেখানে কোথাও দেখা যাচ্ছে গাড়ি করে সে যাচ্ছে। আবার কোথাও সহযোগীর বাইকের পিছনে বসে পালাচ্ছে খালিস্তানি পন্থী এই নেতা। আর এই ছবি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো প্রসঙ্গে পুলিশ কর্তা জানিয়েছেন, যে গাড়িতে করে অমৃতপাল পালানোর চেষ্টা করে সেই গাড়িটিকে আটক করা হয়েছে। সেই সুত্র ধরেই খোজ চলছে অভিযুক্তের।
অন্যদিকে পলাতক অমৃতপালের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা সুরক্ষা আইন লাঘু করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বিদেশে থাকা তাঁর স্ত্রী এবং পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি লেনদেনগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়াও খালিস্তানিপন্থী নেতার ঘনিষ্ট এমন ৫০০ জনের একটি তালিকাও তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সবার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications