শিলচরে গ্রেফতার ববি, সুখেন্দু, কাকলি-সহ তৃণমূলের ৮ সদস্য! অসম পুলিশের বয়ানে মিলছে ইঙ্গিত
শিলচর বিমানবন্দরে কি গ্রেফতার হয়েছেন ববি হাকিম, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্ররা? অসম পুলিশের যে বয়ান সামনে এসেছে তাতে এই সন্দেহ তৈরি হয়েছে।
শিলচর বিমানবন্দরে কি গ্রেফতার হয়েছেন ববি হাকিম, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্ররা? অসম পুলিশের যে বয়ান সামনে এসেছে তাতে এই সন্দেহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত ৮.২০টা নাগাদই অসম পুলিশের একটি সূত্রে দাবি করা হচ্ছিল যে শিলচর বিমানবন্দরে তৃণমূলের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরপরই গভীররাতে অসম পুলিশের একটি বয়ানকে কোট করে সংবাদসংস্থা এএনআই। তাতে পরিষ্কার বলা হয়েছে যে শিলচর বিমানবন্দরে তৃণমূলের আট সদস্যকে ক্রিমিনাল প্রসিডিং-এর কোডের প্রিভেনটিভ ডিটেনশনের আন্ডার সেকশন ১৫১ ধারায় সেখানে রাখা হয়েছে।

কাছাড়ের এসপি রাকেশ কুমারকে এই টুইটে কোট করে সংবাদ সংস্থা এএনআই। পরে আরও একটি সূত্রেও দাবি করা হয় অতিরিক্তি ডিজিপি মুকেশ আগরওয়াল-ও ক্রিমিনাল প্রসিডিং-এর কোডের প্রিভেনটিভ ডিটেনশনের আন্ডার সেকশন ১৫১ ধারায় তৃণমূল প্রতিনিধি দলকে শিলচর বিমানবন্দরে আটকে রাখার কথা জানিয়েছেন।
Assam: Under preventive detention of Section 151 of the Code of Criminal Procedure (CrPC), the TMC leaders will be kept inside Silchar Airport: Rakesh Kumar, SP Cachar
— ANI (@ANI) August 2, 2018
ক্রিমিনাল প্রসিডিং-এর প্রিভেনটিভ ডিটেনশনের ১৫১ নম্বর ধারা এতটাই শক্তিশালী যে এতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়নার দরকার হয় না। পুলিশ যদি মনে করে জোর পূর্বক ব্যক্তি বা ব্যক্তিবর্গ একটি এলাকার শান্তি বিঘ্নিত করছে অথবা উস্কানিমূলক মন্তব্য করে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করেছে তাহলে তাকে বা তাদেরকে তৎক্ষণাত গ্রেফতার করতে পারে। এর জন্য কোনও ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না।
এই ১৫১ নম্বর ধারার সাব সেকশন ১-এ অবশ্য পুলিশ কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখতে পারে না। ২৪ ঘণ্টা পার হলে ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ছেড়ে দিতে হয়। নচেৎ নতুন করে আটকে রাখার জন্য অনুমতির প্রয়োজন হয়। কিন্তু, শিলচরে তৃণমূলের প্রতিনিধি দলকে ১৫১ নম্বর ধারায় আটকের কথা বলেছে পুলিশ। এখানে কোনও সাবসেকশনের উল্লেখ নেই। তাই মনে করা হচ্ছে শিলচর বিমানবন্দরের অন্দরে তৃণমূলের প্রতিনিধি দলকে গ্রেফতারই করা হয়েছে।
ববি হাকিম, কাকলি ঘোষদস্তিদার, মহুয়া মৈত্র, সুখেন্দু শেখর রায়-দের হয়তো বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে রাখা হচ্ছে এবং সকালে জামিনের জন্য কোনও ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হতে পারে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
এনআরসি নিয়ে নাগরিক কনভেনশনের জন্য বৃহস্পতিবার শিলচরে পৌছয় তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। এই দলে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়িকা মহুয়া মৈত্র এবং সাংসদ কাকলি ঘোষদস্তিদার, নাদিমুল হক, সুখেন্দু শেখর রায়, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, রত্না দে নাগ-রা। তৃণমূলের নাগরিক কনভেনশনে পরিস্থিতি আশান্ত হতে পারে এই আশঙ্কায় বুধবার থেকেই বরাক উপত্যকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। শিলচর বিমানবন্দরেই তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ।
অসম পুলিশের সঙ্গে প্রথমা বচসা এরপর তা হাতাহাতিতেও গড়ায়। মহিলা পুলিশকর্মীদের সঙ্গে হাত চালাচালি হয় সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও বিধায়িকা মহুয়া মৈত্রের। পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশকিছু ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায় কীভাবে তৃণমূলের প্রতিনিধি দলকে বিমানবন্দরের ভিতরে আটকানোর চেষ্টা করছে পুলিশ। এমনকী মহুয়া মৈত্র, কাকলি ঘোষদস্তিদাররা এদিক-ওদিক করার চেষ্টা করলেও তাদের শারীরিক বল প্রয়োগ করে আটকে রাখা হয়।
এদিকে পাল্টা ভিডিও প্রকাশ করে অসম পুলিশও। তাদের ভিডিওতে দেখা যায় কীভাবে মহুয়া মৈত্র-র সঙ্গে এক মহিলা পুলিশকর্মীর হাতাহাতি হচ্ছে।
#WATCH: TMC’s Mahua Moitra seen assaulting lady constable who tried to restrain Mahua Moitra after TMC leaders were stopped at Silchar Airport. Constable received injuries. #NRCAssam pic.twitter.com/FJjNQ77ngO
— ANI (@ANI) August 2, 2018
পরে এই মহিলা পুলিশকর্মীর হাতে ব্যান্ডেজ বাঁধা একটি ছবিও টুইটারে পোস্ট করে অসম পুলিশ। এমনকি ওই মহিলা পুলিশের ক্ষত কতটা গভীর তা বোঝাতে একটি প্রেস্ক্রিপশনের ছবিও সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়।
A lady constable who received injuries while trying to restrain TMC's Mahua Moitra at Silchar Airport. Constable was seen pleading with Moitra to stop protesting. #aAssam pic.twitter.com/gE163x5iSK
— ANI (@ANI) August 2, 2018
পরে আসামে ডিজিপি কুলধর শাইকিয়া জানান, তৃণমূলের প্রতিনিধিরা বলপ্রয়োগ করে ১৪৪ ধারা বলবৎ এলাকায় গোষ্ঠীবদ্ধ হয়ে ঢোকার চেষ্টা করেছিল। পুলিশ এতে বাধা দিলে তৃণমূলের প্রতিনিধিরা আক্রমণাত্মক হয়ে উঠেন। এর ফলে ২ কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী-সহ জেলা সমাহার্তার এক শ্রমিক গুরুতর জখম হয় বলে দাবি করেন শাইকিয়া।
Police have kept them inside the airport with restrictions on their movement. In the scuffle,2 of our constables&1 worker from district administration were injured. Legal actions will be taken on the basis of FIRs by injured&for violation of Section 144: Kuladhar Saikia,Assam DGP pic.twitter.com/560KKt8e0c
— ANI (@ANI) August 2, 2018
তৃণমূলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এরপরই অবশ্য রাত ৮.৩০ নাগাদ ববি হাকিমদের গ্রেফতারির খবর অসম পুলিশের একটি সূত্র থেকে দাবি করা হয়েছিল। গভীর রাতে অসম পুলিশ জানায় ক্রিমিনাল প্রসিডিং-এ ১৫১ নম্বর ধারায় রাখা হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে।
We had requested the delegation of TMC leaders not to come to Silchar now as it was important for us to maintain peace in the state. Moreover,Section 144 is imposed in Cachar dist. We feared that their arrival might create differences among people: Kuladhar Saikia, Assam DGP #NRC pic.twitter.com/ZrVp8uYPie
— ANI (@ANI) August 2, 2018
শিলচর বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্থানীয় জেলাশাসকও। তৃণমূলের প্রতিনিধি দলটি যাতে শিলচর ছেড়ে চলে যায় তার জন্য জেলাশাসককে হাতজোড় করে অনুরোধ করতেও দেখা যায় একটি ছবিতে।
Assam: TMC MP Sukhendu Sekhar Roy argues with District Magistrate (in pic with folded hands) after a delegation of TMC MPs and MLAs was detained at Silchar airport, earlier today pic.twitter.com/orKDWVkfKL
— ANI (@ANI) August 2, 2018
অন্যদিকে, গভীররাতে সংবাদসংস্থার হাতে আসে গুয়াহাটি পুলিশ কমিশনারের বিবৃতি। যেখানে একটি অর্ডার জারি করেন পুলিশ কমিশনার। এতে স্পষ্ট করে উল্লেখ করা হয় যাতে কোনওভাবেই তৃণমূলের প্রতিনিধি দল গুয়াহাটিতে ঢুকতে পারে। আকাশ ও সড়কপথে গুয়াহাটির ছায়াও যাতে তৃণমূলের প্রতিনিধি দলটি মাড়াতে না পারে তাও এই অর্ডারে উল্লেখ করে দেওয়া হয়।
Assam: Guwahati Commissioner of Police prohibits 8 TMC MPs, West Bengal Ministers&MLAs & any other person who may deliver inflammatory speeches against NRC, from entering Guwahati. No passenger carrier services including surface/air transport should carry such persons to Guwahati pic.twitter.com/A76Kvnlrm0
— ANI (@ANI) August 2, 2018












Click it and Unblock the Notifications