দিল্লিতে সন্দেহজনক দুই জঙ্গি! সতর্কবার্তা জারি

দিল্লি পুলিশের তরফ থেকে দুই সন্দেহজনক জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। দুজন ইতিমধ্যেই দিল্লিতে প্রবেশ করেছে বলে অনুমান পুলিশের।

দিল্লি পুলিশের তরফ থেকে দুই সন্দেহজনক জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। দুজন ইতিমধ্যেই দিল্লিতে প্রবেশ করেছে বলে অনুমান পুলিশের। সাধারণ জনগণকে বিষয়টি নিয়ে সতর্ক করার পাশাপাশি এদের সম্পর্কে কোনও খোঁজ পেলে, পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

দিল্লি পুলিশের বিজ্ঞপ্তি

দিল্লি পুলিশের বিজ্ঞপ্তি

দিল্লি পুলিশের তরফ থেকে দুই সন্দেহজনক জঙ্গির ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুজন ফটো তুলেছিল পাকিস্তান সীমান্তের এক জায়গায়। যেখান থেকে দিল্লির দূরত্ব ৩৬০ কিমি এবং ফিরোজপুরের দূরত্ব ৯ কিমি। পাহাড়গঞ্জ পুলিশের তরফ তেকে ফোন নম্বরও দেওয়া হয়েছে। তা হল 011-23520787, 011-2352474.

সপ্তাহখানেক আগে পঞ্জাব পুলিশের সতর্কতা

সপ্তাহখানেক আগে পঞ্জাব পুলিশের সতর্কতা

সপ্তাহখানের আগে পঞ্জাব পুলিশের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ছয় থেকে সাতজন জৈশ জঙ্গি ঢুকে পড়েছে। তারা দিল্লির দিকে যাচ্ছে। চিঠিটি দেওয়া হয়েছিল গত বৃহস্পতিবার। পঞ্জাবের আইজিপি( কাউন্টার ইন্টেলিজেন্স)-এর তরফ থেকে। বর্ডার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শও দেওয়া হয়েছিল।

জম্মু থেকে পাঠানকোটের পথে গাড়ি ছিনতাই

জম্মু থেকে পাঠানকোটের পথে গাড়ি ছিনতাই

এই চিঠি আসার আগেই ১৩ নভেম্বর রাতে জম্মু থেকে পাঠানকোটের পথে চার ব্যক্তি একটি টয়োটা গাড়ি ছিনতাই করে। সেই ঘটনা পাঠনকোট হামলার স্মৃতি উস্কে দেয়।

পাঠানকোট হামলা

পাঠানকোট হামলা

২০১৬-র ২ জানুয়ারি পাঠানকোটে বায়ুসেনা এয়ারবেসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনায় সাত নিরাপত্তা কর্মী এবং চার জঙ্গির মৃত্যু হয়েছিল।

(ছবি সৌজন্য: পিটিআই, ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+