এবার পুলিশের অভিযান সরকারি কেরানির বাড়িতে, উদ্ধার ৮৫ লক্ষ টাকা
এবার পুলিশের অভিযান সরকারি কেরানির বাড়িতে, উদ্ধার ৮৫ লক্ষ টাকা
গতমাসের শেষে দিকে তৎাকালীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সেই সময় সারা দেশের নজর যেন ছিল কলকাতা। তারপরে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস সাংসদের থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়। তবে এবারের টাকা উদ্ধার বাংলায় নয়, বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। সেখানে এক কেরানির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৮৫ লক্ষ টাকা উদ্ধার (recover) করেছে।

মধ্যপ্রদেশে সরকারি কর্মীর বাড়িতে অভিযান
মধ্যপ্রদেশ পুলিশ রাজ্য সরকারের এক কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৫ লক্ষ টাকা উদ্ধার করেছে। সরকারের অর্থনৈতিক অপরাধ দমন শাখা অভিযানে নেতৃত্ব দেয়। একটি অসামঞ্জস্য সম্পদ রাখার তদন্তে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়। এছাড়াও কোটি কোটি টাকার সম্পত্তির বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

নিয়ে যাওয়া হয়েছিল নোট গোনার মেশিন
বাংলার সাধারণ মানুষ সাম্প্রতিক সময়ে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে একের পর এক টাকা গোনার মেশি নিয়ে ঢুকতে দেখেছে। সেরকমই পরিস্থিতি ভোপালের বৈরাগড় এলাকায়। হিরো কেসওয়ানি নামে
সরকারি কর্মীরে বাড়িতে পাওয়া টাকা গুনতে নিয়ে যাওয়া হয়েছিল টাকা গোনার মেশিন।

বাড়িতে পুলিশ যেতে কীটনাশক খান ওই কর্মী
বুধবার অর্থনৈতিক অপরাধ দমন শাখার আধিকারিকরা মধ্যপ্রদেশের চিকিৎসা শিক্ষা বিভাগের কেরানি হিরো কেশওয়ানির বাড়িতে গিয়ে তল্লাশি চালিয় এই টাকা উদ্ধার করে। কিন্তু অর্থনৈতিক অপরাধ দমন শাখার আধিকারিকরা হিরো কেশওয়ানির বাড়িতে তল্লাশি চালানোর পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ।
অপরাধ দমন শাখার পুলিশ সুপার রাজেশ মিশ্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুলিশ বাড়িতে যেতেই হিরো কেসওয়ানি বাথরুম ক্লিনার খেয়ে নেন। এছাড়াও তিনি তল্লাশিতেও বাধা দেন বলে অভিযোগ পুলিশের।
ওই সরকারি কর্মীকে স্থানীয় হামিদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সম্পত্তি কিনেছিলেন স্ত্রীর নামে
সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী হিরো কেসওয়ানি প্রতি মাসে ৪ হাজার টাকা বেতনে কাজ শুরু করেছিলেন। বর্তমানে তিনি প্রতিমাসে ৫০ হাজার টাকা আয় করেন। বর্তমানে কেসওয়ানি প্রায় ৪ কোটি টাকার সম্পত্তির মালিক বলে
অনুমান তদন্তকারীদের। তল্লাশিতে দামী অলংকারও পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন কেসওয়ানির পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। ওই সরকারি কর্মী বেশিরভাগ সম্পত্তি স্ত্রীর নামে কিনেছিলেন।












Click it and Unblock the Notifications