ধর্ষণের অভিযোগ মেঘালয়ে! নাম জড়াল কলকাতার
মেঘালয়ে ফের ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় এক পুলিশকর্মীকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ।
মেঘালয়ে ফের ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় এক পুলিশকর্মীকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ।

মেঘালয়ের ইস্টার্ন রেঞ্জের ডিআইজি এআর মাওথোত জানিয়েছেন, এক মহিলা বুধবার ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে, ওই মহিলা বলেছেন, মনগ্যাপ থানার অফিসার ২ ফেব্রুয়ারি তাঁকে ধর্ষণ করেছেন। সেই পুলিশ অফিসারকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা ট্রেনিং-এ থাকা ওই অফিসারকে শিলং-এ ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি।
সপ্তাহ খানের আগে বছর ১৫-র কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর-সহ পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ।
৮ এপ্রিল এক কিশোরীর শ্লীলতাহানি করে পাঁচজন। এদের মধ্যে ছিল দুই প্রাক্তন জঙ্গি এবং বন দফতরের এক কর্মী। মত্ত অবস্থায় এই কাজ করা হয় বলে অভিযোগ।
সাম্প্রতিক বছরগুলিতে মেঘালয়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বেড়েছে। ২০১৭-র জানুয়ারিতে যৌন নিগ্রহের অভিযোগে তৎকালীন রাজ্যপালকে ইস্তফা পর্যন্ত দিতে হয়।












Click it and Unblock the Notifications