Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Doda Terror Attack: একের পর এক হামলা, চার জঙ্গির ছবি প্রকাশ! খবর দিলেই মিলবে ২০ লাখ

Doda Terror Attack: গত তিন দিনে একের পর এক হামলা! বিশেষ করে রিয়াসি, কাঠুয়া এবং ডোডায় ব্যাক টু ব্যাক হামলার ঘটনা ঘটেছে। আর এরপরেই চার জঙ্গির স্কেচ প্রকাশ করল জম্মু পুলিশ। শুধু তাই নয়, এই চার জঙ্গির খোঁজ দিতে পারলেই পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে গোয়েন্দা রিপোর্ট বলছে, আগামী ৭২ ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর উপর আত্মঘাতী হামলা (Doda Terror Attack) হতে পারে। আর এরপরেও চূড়ান্ত সতর্কতা সেনাবাহিনীতে।

Doda Terror Attack

Doda Terror Attack: ২০ লাখ টাকা পুরষ্কার

জম্মু-কাশ্মীর পুলিশ তাদের সোশ্যাল মিডিয়ায় চার জঙ্গির ছবি প্রকাশ (Doda Terror Attack)করেছে। প্রত্যেক জঙ্গির বিষয়ে খোঁজ দিতে পারলেই পাঁচ লাখ টাকা করে পুরষ্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ চারজঙ্গির খোঁজ দিলেই ২০ লাখ টাকা দেওয়া হবে। তবে যে বা যারা এই তথ্য দেবেন তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথা বলা হয়েছে। শুধু সোশ্যাল মিডিয়ায়, চার জঙ্গির ছবি উপত্যকায় বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে পুলিশের তরফে।

সেগুলি হল - SP Doda - 9469076014, SP Hqrs Doda- 9797649362, SP Bhaderwah - 9419105133, SP Ops Doda- 9419137999, SDPO Bhaderwah - 7006069330

Doda Terror Attack: একের পর এক হামলা

গত চার দিনে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের (Doda Terror Attack) ঘটনা ঘটেছে। কাঠুয়ার হিরানগরে জঙ্গিরা অতর্কিতে বাহিনীর উপর ফায়ারিং করে। এরপরেই দু'পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। তাতে দুই জঙ্গির মৃত্যু হয়। এরপরেই ডোডা জেলায় সেনা ক্যাম্প লক্ষ্য করে চলে জঙ্গি হামলা। সেখানে বেশ কয়েকজন জওয়ান জখম হন। সেই রেশ কাটতে না কাটতেই সন্ধ্যাতে ফের হামলা হয়। সেখানেই স্পেশাল অপারেশন গ্রুপের এক জওয়ান আহত হন।

Doda Terror Attack: ফিদায়ে হামলার আশঙ্কা

সেনাবাহিনীর উপর হতে পারে ফিদায়ে হামলা (Doda Terror Attack)। ইতিমধ্যে বাহিনীকে সতর্ক করেছেন গোয়েন্দারা। বিভিন্ন ক্যাম্প কিংবা সামরিক ঘাঁটিতে জঙ্গিরা হামলা করতে পারে। আর তা আগামী ৭২ ঘন্টার মধ্যেই হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এরপরেই চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ উপত্যকাকে। বিভিন্ন জায়গায় করা হয়েছে পুলিশ পিকেট। এমনকি ভারত-পাকিস্তান সীমান্তেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।। ঘটনাকে কেকেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+