মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য, আত্মহত্যা না খুন, সুইসাইড নোটে লুকিয়ে কোন ক্লু?
মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য, আত্মহত্যা না খুন, সুইসাইড নোটে লুকিয়ে কোন ক্লু?
অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যু িঘরে রহস্য বাড়ছে। গতকাল ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মহন্ত নরেন্দ্র গিরির অনুগামীদের দাবি তাঁকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তাঁর ঘরে তল্লাশি চালিয়ে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাঁ অনুগামীরা দাবি করেছেন সুইসাইড নোটটি নকল। হত্যাকারীরা আত্মহত্যা প্রমাণ করতেই সেটি লিখে রেখে গিয়েছে।

তদন্তকারী পুলিশ অফিসার কেপি সিং জানিয়েছেন, নরেন্দ্র গিরির ঘর থেকে একটি সাত-আট পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা হয়েছে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত তাই মৃত্যুর পথ বেছে নিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ স্বতোঃ প্রণোদিত মামলা দায়ের করেছে। এদিকে আখাড়া পরিষদের অন্য সন্তরা দাবি করেছেন মহন্ত আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর যোগ গুরু আনন্দ গিরির সঙ্গে বিরোধ ছিল মহন্ত নরেন্দ্র গিরির। ইতিমধ্যেই সেই আনন্দ গিরিকে আটক করেছে পুলিশ। তার নাম নরেন্দ্র গিরি তাঁর সুইসাইড নোটে উল্লেখ করেছেন।সেই চিঠিতে নরেন্দ্র গিরি অভিযোগ করেছিলেন আনন্দ গিরির সঙ্গে বিরোধের কারনে মানসিক চাপে ছিলেন তিনি। এমনকী আনন্দ গিরি তাঁকে মানসিক অত্যাচারও করছিলেন বলে চিঠিতে লিখেছেন তিনি। আনন্দ গিরি নিজেও দাবি করেছেন নরেন্দ্র গিরি কোনও ভাবেই আত্মহত্যা করতে পারেন না। তাঁকে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডে প্রচুর টাকার খেলা জড়িয়ে রয়েছে বলে দাবি করেছেন তিনি। এমনকী আনন্দ গিরি আরও দাবি করেছেন মঠের একাধিক মহন্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
জানা গিয়েছে পুলিশ ইতিমধ্যেই কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। মহন্ত নরেন্দ্র গিরির ফোনের ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। মহন্তের মত্যুর ৫-৬ ঘণ্টা আগে শেষবার ফোন এসেছিল।কারা ফোন করেছিল তাখতিয়ে দেখা হচ্ছে। পুলিশের হাতে একটি ভিডিও এসেছে। মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যুর ঠিক আগে সেটা রেকর্ড করেছিলেন তিনি। েসই ভিিডওতে সুইসাইড নোটে লেখা অভিমান এবং ক্ষোভের সুর পাওয়া গিয়েছে। সেই ভিডিও নাকি নরেন্দ্র গিরি উল্লেখ করেছেন তাঁদের নাম যাঁরা তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে।
সোমবার থেকেই খোঁজ মিলছিল মহন্ত নরেন্দ্র গিরির। ঘর ভিতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকাডাকির পরেও তিনি দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘরের দরজা ধাক্কা দেয়। ডাকাডাকি করে, কিন্তু সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে । তারপরেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। ৭২বছরের মহন্তকে রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications