তোলাবাজি মামলা! পুলিশের জালে ৩ সাংবাদিক, এক ইনস্পেক্টর
তোলাবাজির মামলার উত্তরপ্রদেশের নয়ডায় গ্রেফতার তিন সাংবাদিক। একই মামলায় প্রথমে এক পুলিশ ইনস্পেক্টরকে গ্রেফতার করা হয়েছিল।
তোলাবাজির মামলার উত্তরপ্রদেশের নয়ডায় গ্রেফতার তিন সাংবাদিক। একই মামলায় প্রথমে এক পুলিশ ইনস্পেক্টরকে গ্রেফতার করা হয়েছিল। পরে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। পুলিশের পাতা ফাঁদে ৩ সাংবাদিক ধরা পড়ে বলে জানা গিয়েছে। নয়ডার সেক্টর ২০ থানা এলাকার ঘটনা।

পুলিশ ইনস্পেক্টরকে মনোজ পন্থ নামে সনাক্ত করা গিয়েছে। স্থানীয় এক কলসেন্টার থেকে ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দরা হয়েছে। তোলাবাজিতে অভিযুক্ত তিন সাংবাদিক হল সুশীল পণ্ডিত, উদিত গোয়াল এবং রমন ঠাকুর।
পুলিশে তদন্তে জানা গিয়েছে, এফআইআর-এ থাকা নাম সরাতে কলসেন্টারের মালিক টাকা দিয়েছিলেন। গতবছরের নভেম্বরের এই এফআইআর করা হয়েছিল। অন্যদিকে গ্রেফতার হওয়া সাংবাদিকদের হেফাজত থেকে একটি মার্সিডিজ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ৮ লক্ষ টাকা, একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এই মামলায় অভিযুক্ত চারজনকে যেমন গ্রেফতার করা হয়েছে, ঠিক তেমনই অতিরিক্ত এসএইচও জয়ভীর সিংকে সাসপেন্ড করা হয়েছে।












Click it and Unblock the Notifications