ভুয়ো ভোটার তাড়াতে শূন্যে গুলি পুলিশের, হুলুস্থুল উত্তরপ্রদেশের কৈরানায়

গত উপনির্বাচনে এখানে সেভাবে অশান্তি হয়নি। ঘটে গিয়েছিল পালাবদল। তবে বছরখানেক পরে লোকসভা নির্বাচন আসতেই উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের কৈরানা।

গত উপনির্বাচনে এখানে সেভাবে অশান্তি হয়নি। ঘটে গিয়েছিল পালাবদল। তবে বছরখানেক পরে লোকসভা নির্বাচন আসতেই উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের কৈরানা। ভোটার কার্ড ছাড়া অনেক মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে পড়লে তাদের ছত্রভঙ্গ করতেই গুলি চালাতে হয় পুলিশকে।

ভুয়ো ভোটার তাড়াতে শূন্যে গুলি পুলিশের, হুলুস্থুল কৈরানায়

জানা গিয়েছে, কোনও ভোটার কার্ড বা স্লিপ ছাড়াই ২৫-৩০ জন মানুষ ভোট দিতে কৈরানার শামলির একটি পোলিং বুথে চলে এসেছিল। তাদের বলার পরও সরানো যায়নি। তারপরই বাধ্য হয়ে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা শূন্যে গুলি ছুঁড়ে মারে। এবং লাঠিও চার্জ করে।

পশ্চিম উত্তরপ্রদেশের কৈরানা বাদেও এদিন সাহারনপুর, মুজফফরনগর, বিজনৌর, মেরঠ, বাগপত, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগরে এদিন ভোট হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের ৮০টি কেন্দ্রের মধ্যে বাকী ৭২টিতে ভোট হওয়া বাকী।

কৈরানায় সপা-বসপা সমর্থিত আরএলডি প্রার্থী তবস্সুম হাসান লড়ছেন। গতবছরে উপনির্বাচনে তিনি জয় পান। গতবারে এই আসনে হারা বিজেপি কী করে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+