জামিয়া কান্ডে নাম জড়াল কংগ্রেসের, দিল্লি পুলিসের এফআইআর-এ আসিফ খানের নাম
দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে হিংসাত্মক আন্দোলনের ঘটনায় নাম জড়াল কংগ্রেসের। প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস।
দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে হিংসাত্মক আন্দোলনের ঘটনায় নাম জড়াল কংগ্রেসের। প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস। এফআইআরে আরও তিন রাজনৈতিক দলের নেতার নাম উল্লেখ করা হয়েছে। আপ ছাত্র সংগঠনের নেতা কাসিম উসমানি এবং আইসার চন্দন কুমার ও এসআইও-র আসিফ তনহা। এই চার নেতার নাম এফআইআরে উল্লেখ করেছে পুলিস।

এদিকে এই ঘটনায় ধৃত ১০ জনের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত ১০ জনের কেউই ছাত্র নয় বলে জানিয়েছে পুলিস। সেকারণেই এই ঘটনায় বহিরাগত দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে পুলিসের পক্ষ থেকে। বাইরে থেকে হিংসায় প্ররোচনা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোল উদ্ধার হয়েছে। সেগুলি বাইরে থেকে এসেছিল বলে দাবি।
সেদিনের ঘটনায় পুলিস কোনও গুলি চালায়নি বলে আগেই দাবি করা হয়েছে। বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। সেদিনের ঘটনায় প্রায় ১৪টি বাস জ্বালানো হয়েছে। একাধিক গাড়িতে আগুন ধরানো এবং ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।












Click it and Unblock the Notifications