বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ, সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর

মুম্বইয়ে মঙ্গলবার পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের জেরে এক টিভি সাংবাদিকে বিরুদ্ধে এফআইআর দায়ের করল প্রশাসন। অভিযোগ সেই সাংবাদিক তাঁর করা রিপোর্টে ট্রেন চালু হওয়ার কথা বলেছিলেন।

মুম্বইয়ে মঙ্গলবার পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের জেরে এক টিভি সাংবাদিকে বিরুদ্ধে এফআইআর দায়ের করল প্রশাসন। অভিযোগ সেই সাংবাদিক তাঁর করা রিপোর্টে ট্রেন চালু হওয়ার কথা বলেছিলেন। যার জেরেই বান্দ্রায় পরিযায়ী শ্রমিকরা জমায়েত করেছিলেন।

আটক অভিযুক্ত সাংবাদিক

আটক অভিযুক্ত সাংবাদিক

অভিযুক্ত সেই সাংবাদিকের নাম রাহুল কুলকার্নি বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের ওসমানাবাদের বাসিন্দা তিনি। তাঁকে সেখান থেকে আটক করার পর মুম্বই আনার কাজ চলেছে বলে পুলিশ সূত্রে খবর। ভারতী দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ১১৭ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভুল খবর পরিবেশনের অভিযোগ

ভুল খবর পরিবেশনের অভিযোগ

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, কুলকার্নি তাঁর সাম্প্রতিক রিপোর্টে বলেছিলেন, লকডাউনের জেরে আটকে পড়াদের জন্য স্পেশাল ট্রেন চালানো হবে।

বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের জমায়েত

বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের জমায়েত

মঙ্গলবার বিকেলে প্রায় ১ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক. যাঁদের বেশিরভাগই বিহার, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা, জমা হয়েছিলেন বান্দ্রা স্টেশনের কাছে। সেখানে তাঁরা দাবি করতে থাকেন, বাড়ি ফেরার জন্য রাজ্য সরকারকে পরিবহনের ব্যবস্থা করতে হবে।পরে পুলিশ লাঠি চালিয়ে ভিড় হঠিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+