কমলেশ তিওয়ারি হত্যার ঘটনায় ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পুলিসের
কমলেশ তিওয়ারি খুনের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল উত্তর প্রদেশ পুলিস। লখনউয়ের স্থানীয় আদালতে চার্জশিট জমা দেয় পুলিস।
কমলেশ তিওয়ারি খুনের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল উত্তর প্রদেশ পুলিস। লখনউয়ের স্থানীয় আদালতে চার্জশিট জমা দেয় পুলিস। অসরফ এবং মইনুদ্দিনের বিরুদ্ধে খুনের চার্জ দিয়েছে পুলিস। গত ১৮ অক্টোবর লখনউয়ের খুশবাগে নিজের বাড়িতেই গুলি করে খুন হন কমলেশ।

ছদ্মবেশে গেরুয়া পোশাক পরে এসেছিল আততায়ীরা। কমলেশকে প্রথমে সামনে থেকে গুলি করা হয়। তারপর ধারাল অস্ত্রের কোপ মারা হয়। গুজরাটের সুরাটের কোনও একটি মিষ্টির দোকানের বাক্সে অস্ত্র লুকিয়ে নিয়ে এসেছিল আততায়ীরা। হিন্দু মহাসভার নেতা কমলেশ তিওয়ারি ১৫ বার কোপ মারা হয়েছিল বলে ময়নাতদন্তে জানতে পেরেছে পুলিস।
এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হলেও ২ জন জামিনে মুক্ত রয়েছেন। ১১ জন এখনও জেেল রয়েছেন। কৈফ আলি জামিনে মুক্ত রয়েছেন। কমলেশকে খুন করে আততায়ীরা নেপালে পালিয়ে গিয়েছিল। নেপালে আততায়ীদের আশ্রয় দিয়েছিল তনবীর নামে এক অভিযুক্ত।












Click it and Unblock the Notifications