মোরবি কাণ্ডে ১২০০ পাতার চার্জশিট পুলিশের, অন্যতম অভিযুক্ত সংস্কারকারী সংস্থার MD
গুজরাত পুলিশ পলাতক ঘোষণা করেছে মূল অভিযপক্তকে
মোরবি ব্রিজ দুর্ঘটনায় চার্জশিট দিল পুলিশ। তাতে প্রধান অভিযুক্ত হিসেবে পুনর্নির্মাণকারী সংস্থার সিইও-র নাম উল্লেখ করা হয়েছে। গুজরাত বিধানসভা ভোটের ঠিক আগে ছট পুজোর দিন রাতে ঘটেছিল এই দুর্ঘটনা। মচ্ছু নদীর উপরে কেবল ব্রিজ ভেঙে মারা গিয়েছিলেন ১৩৫ জন। সেসময় নির্বাচনী প্রচারে গুজরাতেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুর্ঘটনায় অবশেষে চার্জশিট দিয়েছে পুলিশ। ১২,০০ পাতার চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিটে ব্রিজটির পুনর্নির্মাণকারী সংস্থার এমডি জয়সুখ প্যাটেলকে মূল অভিযুক্ত বলে দাবি করা হয়েছে। সেই ঘটনার পর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাঁর নাম দেওয়া হয়েছে চার্জশিটে। অক্টোবরেই পুলিশ তাঁকে পলাতক ঘোষণা করেছে। চার্জশিটেও তাঁকে পলাতক বলে উল্লেখ করা হয়েছে।
গত সপ্তাহে মোরবির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিকে তাঁর আইনজীবীর দাবি প্যাটেলের নাম দুর্ঘটনার এফআইআরে নেই। ২০ জানুয়ারি তাঁর আগাম জামিনের আবেদন জানিয়েছন তাঁর আইনজীবী। ১ ফেব্রুয়ারি পর্যন্ত সেই জামিনের আর্জির উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
মোরবি ব্রিজটি পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর সংস্থার উপরে। তার জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অভিযোগ নির্মাণকারী সংস্থা মাত্র ১২ লক্ষ টাকা খরচ করেছিল ব্রিজটির মেরামতের জন্য। কেবল ব্রিজ ঠিক করার কোনও অভিজ্ঞতাই তাঁর সংস্থার ছিল না বলে অভিযোগ। এমনকী তারা কোনও কেবল পরিবর্তন করেনি। উল্টে সেটাই রেখে কেবল রঙের পরত চড়িয়ে দিয়েছিল। নতুন করে সাজানোর ৬ মাসের মধ্যে ব্রিজটি খুলে দেওয়া হয়েছিল। তার আগে কোনও ফিট সার্টিফিকেট নেওয়া হয়নি। ব্রিজটি খুলে দেওয়ার পরের দিনই কেবল ভেঙে বিপর্যয় ঘটে। মচ্ছু নদীর জলে পড়ে মারা যান ১৩৫ জন।












Click it and Unblock the Notifications