পুলিশ ক্যাম্পে কংগ্রেস সাংসদদের অধিবেশন চলছে, আটকের পর ভিডিও পোস্ট করে মন্তব্য প্রবীণ নেতার

পুলিশ ক্যাম্পে কংগ্রেস সাংসদদের অধিবেশন চলছে, আটকের পর ভিডিও পোস্ট করে মন্তব্য প্রবীণ নেতার

কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীকে ইডির দ্বিতীয় দিনের তলবের বিরোধিতা করে বিক্ষোভ দেখান দলের শীর্ষস্থানীয় নেতারা। বিক্ষোভ দেখাতে গিয়ে মঙ্গলবার দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতা। তাঁদের সঙ্গে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, বরখাস্ত সাংসদ মানিকম ঠাকুর রয়েছেন। তাঁদের দিল্লির কিংসওয়ে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেসের ভেনুগোপাল বলেন, পুলিশের এই আটককেন্দ্রটি বুদ্ধিজীবীদের অধিবেশনে পরিণত হয়েছে।

পুলিশ ক্যাম্পে কংগ্রেসের সাংসদদের অধিবেশন

পুলিশ ক্যাম্পে কংগ্রেসের সাংসদদের অধিবেশন

কংগ্রেসের প্রবীণ নেতা ভেনুগোপাল একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, কংগ্রেসের সাংসদদের কিংসওয়ে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এই পুলিশ ক্যাম্পটিতে বর্তমানে কংগ্রেস সাংসদদের অধিবেশন চলছে। সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে অগ্নিপথ, খাদ্যপণ্যে জিএসটি প্রয়োগের মতো একধিক বিষয়ে আলোচনা চলছে। দেশে টাকা মূল্যের ক্রমাগত পতন নিয়েও এখানে আলোচনা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। টুইটারে ভেনুগোপাল বলেন, বর্তমানে দেশের নিরাপত্তা ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে, সেই বিষয়েও জোর আলোচনা চলছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকার অধিবেশনে এই সব বিষয়ে আলোচনা করে না। তাই তাঁরা আটক হওয়ার পরে এই বিষয়ে আলোচনা করা শ্রেয় মনে করছেন।

প্রতিবাদ মিছিল থেকে আটক রাহুল গান্ধী

প্রতিবাদ মিছিল থেকে আটক রাহুল গান্ধী

ভেনুগোপাল আটকের পরে কংগ্রেসের প্রবীণ নেতাদের পুলিশ ক্যাম্পের ভিতর আলোচনার একটি ভিডিও পোস্ট করেছেন। অন্য এটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, শক্তি সিংহ গোহিল ও কেসি ভেনুগোপালকে আটক করছে। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ইডির দফতরে দ্বিতীয়বারের জন্য হাজির হন। এরই প্রতিবাদ করে কংগ্রেসের সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশ থেকে বিজয় চকের দিকে মিছিল করে যান। সেই সময় কংগ্রেসের প্রবীণ নেতাদের পুলিশ আটক করে। আটক হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, সংসদের ভিতর আলোচনা করার অনুমতি নেই। সংসদের বাইরে মিছিল করতে গেলে আটক করা হয়।

বিক্ষোভের আগে ইডি দফতরে হাজির রাহুল গান্ধী

বিক্ষোভের আগে ইডি দফতরে হাজির রাহুল গান্ধী

জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ইডির দফতরে হাজিরা দিতে হয় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে। তাঁর সঙ্গে ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা গিয়েছিলেন। ইডির দফতর থেকে বেরিয়েই রাহুল গান্ধী বিক্ষোভে অংশ নেন। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোনিয়া গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সোনিয়া গান্ধীকে ইডির তলবের বিরোধিতা করে একাধিক জায়গায় কংগ্রেসের নেতা কর্মীরা দেখান। দিল্লিতে মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, সচিন পাইলট সহ কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতাকে আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+