দেশে ভিভিআইপি সুরক্ষায় হল চাটছাঁট, ব্যতিক্রম বাংলা সহ তিন রাজ্যে
দেশে ভিভিআইপি সুরক্ষায় চাটছাঁট, ব্যতিক্রম বাংলা সহ তিন রাজ্যে
একদিকে যখন গোটা দেশে ভিভিআইপি সুরক্ষায় পুলিসকর্মীর সংখ্যা কমানো হচ্ছে, অন্যদিকে তিন রাজ্যে ধরা পড়েছে উল্টো ছবি। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং মহারাষ্ট্র -শুধু এই তিন রাজ্যে ভিভিআইপি সুরক্ষায় বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে।

ভিভিআইপি সুরক্ষায় কমছে পুলিস
গোটা দেশে ভিিভআইপিদের নিরাপত্তায় পুলিসকর্মীর সংখ্যা কমানো হয়েছে। এমনকী রাজধানী দিল্লিতেও এই প্রবণতা দেখা গিয়েছে। দেশের প্রায় সব রাজ্যেই এটা করা হয়েছে বলে ২০১৭ সালের ব্যুরো অব পুলিস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের রিপোর্টে এই তথ্য ধরা পড়েছে। শুধু রাজ্যগুলিতে নয় দেশের কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতেও এই প্রবণতা দেখা গিয়েছে।

ব্যতিক্রমী তিন রাজ্যে
এই তালিকায় একেবারেই ব্যতিক্রমী তিন রাজ্য পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং মহারাষ্ট্র। ২০১৮ সালের ১ জানুায়ারি থেকে এই তিন রাজ্যে ভিভিআইপিদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে ভিভিআইপি নিরাপত্তায় মোতায়েন ছিলেন ৪,২৩৩ জন পুলিসকর্মী। ২০১৭ সালে সেটা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। প্রায় ৫২৭০ জন পুলিসকর্মী ভিভিআইপি সুরক্ষায় মোতায়েন রয়েছে। সেবছরই আরও ভিভিআইপি নিরাপত্তার সংখ্যা আরও বাড়ানো হয়।

পাঞ্জাব ও মহারাষ্ট্রেও বেড়েছে ভিভিআইপি সুরক্ষা
পশ্চিমবঙ্গ ছাড়াও পাঞ্জাব এবং মহারাষ্ট্রেও এই একই ছবি ধরা পড়েছে। ২০১৬ সালে পাঞ্জাবে ১৮৫২ জন ভিভিআইপির সুরক্ষায় ৫৩১৫ জন পুলিসকর্মী মোতায়েন ছিল। ২০১৭ সালে সেটা বাড়িয়ে ৭৩৭৪ করা হয়েছে। ভিভিআইপির সংখ্যাও বেড়ে হয়েছে ২৩৩৪ হয়েছে। মহারাষ্ট্রে ২০১৬ সালে ৭৪ জন ভিভিআইপির সুরক্ষায় ২৫২ জন পুলিসকর্মী মোতায়েন করা হয়েছিল। ২০১৭ সালে ভিভিআইপির সংখ্যা বেড়ে হয়েছে ৯৬১ জন এবং পুলিসকর্মীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪১৮ জন।
এদিকে গোটা দেশে ২০১৬ সালে যেখানে ভিভিআইপি নিরাপত্তায় ৫৬,৯০০ পুলিসকর্মী মোতায়েন থাকত। সেটা ২০১৭ সালে কমে হয়েছে ৫৬,৫৫৩।












Click it and Unblock the Notifications