ভোপালে পুলিশ দম্পতির মেয়েকেই গণধর্ষণ, অভিযোগ না নিয়ে ঘোরাল ৩টি থানা

খোদ পুলিশ দম্পত্তির মেয়েকেই তিন ঘন্টা ধরে গণধর্ষণ করা হল। ধিক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ভোপালের হাবিবগঞ্জ স্টেশনের কাছে।

খোদ পুলিশ দম্পত্তির মেয়েকেই তিন ঘন্টা ধরে গণধর্ষণ করা হল। ধিক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ভোপালের হাবিবগঞ্জ স্টেশনের কাছে। তবে নৃশংসতার এখানেই শেষ নয়, ওই কিশোরীর ওপর নারকীয় অত্যাচারের পর চা-পানের বিরতির পর ফের গণধর্ষণ করা হয়। গত মঙ্গলবারের এই ঘটনার পর তিন-তিনটি থানা তাঁকে ঘুরিয়েছে বলে অভিযোগ। এমনকী এমনকী এক জিআরপি অফিসার তাঁর ওপর নির্যাতনকে সিনেমার ফাঁদা গল্প বলেও কটাক্ষ করেছেন বলে অভিযোগ। নির্যাতিতার বাবা নিরাপত্তারক্ষী বাহিনীর সাব ইনস্পেক্টর ও মা সিআইডি-তে কাজ করেন।

ভোপালে পুলিশ দম্পতির মেয়েকেই গণধর্ষণ, অভিযোগ না নিয়ে ঘোরাল ৩টি থানা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার কোচিং ক্লাস থেকে ফিরছিলেন ওই তরুণী। হাবিবগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরার ছিল তাঁর। পথেই গোলু বিহারী চাধার নামে এক দুষ্কৃতী তার হাত ধরে টানে। ওই তরুণী পাল্টা তাকে লাথি মারলে পড়ে যায় গোলু। এরপরই রাগের মাথায় গোলু তার দুই সঙ্গীকে ডেকে একটি কালভার্টের তলায় নিয়ে যায় ওই তরুণীকে। এরপরই পালা করে গণধর্ষণ করা হয় তাঁকে। এরপর এক প্রস্থ চা- সিগারেট, গুটখা খেয়ে এসে ফের ওই তরুণীর ওপর চলে নারকীয় অত্যাচার। প্রায় তিন ঘন্টা ধরে তার ওপর নির্যাতন চালানোর পর ছাড়া হয় ওই তরুণীকে।

এরপর কোনওমতে বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানায় ওই নির্যাতিতা। পরেরদিন সকালেই মেয়েকে নিয়ে প্রথমে এমপি নগর থানায় যান নির্যাতিতার পুলিশকর্মী বাবা- মা। ঘটনাস্থল পরিদর্শনের পর এমপি নগর থানা থেকে হাবিবগঞ্জ থানায় পাঠানো হয় তাঁদের। কিন্তু সেখান থেকেও তাঁদের পাঠানো হয় হাবিবগঞ্জ জিআরপিতে। সেখানেই এক জিআরপি আধিকারিক ওই নির্যাতিতাকে পাল্টা কটাক্ষ করে।

নিরাশ হয়ে ফেরার পথেই অভিযুক্ত গোলু ও অমরকে দেখতে পায় নির্যাতিতা। বাবা- মাকে সঙ্গে নিয়ে রীতিমত তাড়া করে দুজনকে ধরে ফেলা হয়। এরপর দুজনকেই জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত গোলু বিহারি নিজেরই একবছরের শিশুকন্যাকে খুনের অভিযুক্ত। বর্তমানে সে জামিন মুক্ত ছিল। আরেক অভিযুক্ত অমর সম্পর্কে তারই ভায়রাভাই। এখনও পর্যন্ত মোট তিনজন অভিযুক্তকে গ্রেফতারের পর বাকিদের খোঁজে তল্লাশি চলছে।এদিকে অভিযোগ না নেওয়ার জন্য এমপি নগর থানার এসআই আর এন টেকামকে সাসপেন্ড করা হয়েছে।

এদিকে ভোপালের এই ঘটনায় শুক্রবার রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+