এভারেস্টজয়ের মিথ্যে গল্প ফেঁদেছিলেন পুনের এই পুলিশ দম্পতি, তারপর যা হল
এভারেস্ট জয়ের মিথ্যে গল্প ফাঁদায় শেষ পর্যন্ত চাকরি গেল পুনের পুলিশ দম্পতির। তাঁদের এই কাজে মহারাষ্ট্র পুলিশ কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত কমিশনার ।
এভারেস্ট জয়ের মিথ্যে গল্প ফাঁদায় শেষ পর্যন্ত চাকরি গেল পুনের পুলিশ দম্পতির। গত বছর নভেম্বর মাসেই অবশ্য তাঁদের সাসপেন্ড করা হয়েছিল। তদন্তে প্রমাণিত হয়েছে, এভারেস্টজয়ী প্রথম দম্পতি হিসেবে নিজেদের দাবি করা দীনেশ ও তারকেশ্বরী রাঠোড় আসলে মিথ্যে কথা বলেছেন। সেইসঙ্গে এভারেস্টজয়ের ছবিও ফোটোশপ করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

গত বছর মে মাসে দীনেশ ও তারকেশ্বরী ছবি সহ দাবি করেন, তাঁরাই এভারেস্টজয়ী প্রথম দম্পতি। কিন্তু সেই ছবি প্রকাশিত হওয়ার পরপরই বেঙ্গালুরুর এক পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত দাবি করেন, যে ছবিগুলি রাঠোর দম্পত্তি প্রকাশ করেছেন, তা আসলে তাঁর। এই ছবিগুলিতে কারচুপি করা হয়েছে বলে দাবি করেছেন সত্যরূপ সিদ্ধান্ত। এরপরই তদন্তের নির্দেশ দেয় মহারাষ্ট্র পুলিশ। এরইমধ্যে গত বছর অগাস্ট মাসে নেপাল সরকারও জানিয়ে দেয় রাঠোর দম্পত্তি কোনওদিনই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেননি। এই মিথ্যে বলার জন্য নেপাল সরকার তাঁদের ওপর দশ বছরের নিষেধাজ্ঞাও চাপিয়েছে।
এদিকে মহারাষ্ট্র পুলিশও পৃথক তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন নভেম্বর মাসেই দুজনকে সাসপেন্ড করা হয়। চলতি বছরে মে মাসেই মিথ্যে বলার জন্য দুজনকেই শো-কজও করা হয়। অবশেষে চাকরি খোয়াতে হল এই পুলিশ দম্পতিকে। পুনের অতিরিক্ত পুলিশ কমিশনার সাহেবরাও পাতিল জানিয়েছেন, এভারেস্ট শৃঙ্গ জয়ের মিথ্যে গল্প ফেঁদে তাঁরা ভারত ও নেপাল সরকারের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁদের এই কাজে মহারাষ্ট্র পুলিশ কলঙ্কিত হয়েছে। সেকারণেই রাঠোর দম্পতিকে চাকরি থেকে ছাড়িয়ে দেও হল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications