মধ্যপ্রদেশে বালি মাফিয়াদের লরি পিষে দিল পুলিশকে

ভোপাল, ৫ এপ্রিল : আটকাতে গিয়ে বেলি মাফিয়াদের লরির চাকা পিষে দিলে চলে গেল এক পুলিশ কনস্টেবলকে।

পেশায় হেড কনস্টেবল ধর্মেন্দ্র চৌহান মধ্যপ্রদেশের নুরাবাদ থানায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নুরবাদ থানা এলাকার অন্তর্গত লৌগড় গ্রামে যায় পুলিশের একটি দল। সেই দলে ছিলেন ধর্মেন্দ্র। খবর ছিল, ডাকাতির ঘটনায় জড়িত একদল দুষ্কৃতী সেখানে লুকিয়ে রয়েছে।

মধ্যপ্রদেশে বালি মাফিয়াদের লরি পিষে দিল পুলিশকে


গ্রামে গিয়ে দেখা যায় রাস্তার পাশে একটি ডাম্পার দাঁড় করানো রয়েছে। গভীর রাতে রাস্তার পাশে ডাম্পার দাঁড়িয়ে থাকতে দেখে ধর্মেন্দ্রবাবুদের সন্দেহ হয়। তিনি নিজেই এগিয়ে যান ডাম্পারের দিকে। অভিযোগ, ডাম্পারটিতে চম্বল নদী থেকে তোলা অবৈধ বালি বোঝাই করা ছিল। পুলিশকে গাড়ির দিকে এগিয়ে আসতে দেখেই চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। সেইসময় ধর্মেন্দ্রবাবুও তাকে জোর করে টেনে নামানোর চেষ্টা করলে ডাম্পারটি একটি গর্তে পড়ে ডান দিকে উল্টে যায়। এবং ডাম্পারের তলায় চাপা পড়েন ধর্মেন্দ্রবাবু। সেই সুযোগে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় হেড কনস্টেবল ধর্মেন্দ্রবাবুর।

প্রাক্তন সেনাকর্মী ধর্মেন্দ্রবাবু গত বছরেই নুরবাদ থানায় কাজে যোগ দেন। গোয়ালিয়রের বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মোরেনাতে অবৈধ বালি ও পাথরের ব্যবসা রমরমিয়ে চলছে গত কয়েক বছর ধরে। চম্বল নদী থেকে প্রতিদিন ট্রাক বোঝাই করে বালি পাচার করে মাফিয়ারা। পুলিশ মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাদের আটকানো সম্ভব হয়নি।

কিছুদিন আগেই বেঙ্গালুরুতে মাফিয়ারাজ আটকাতে গিয়ে রহস্যজনকভাবে নিহত হয়েছেন আইএস অফিসার ডিকে রবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+