Complaint Against 26 Opposition Parties: শুরুতেই ধাক্কা! তৃণমূল সহ ২৬ বিরোধী দলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
Complaint Against 26 Opposition Parties: অস্বস্তি বাড়ল বিরোধী শিবিরে! ২৬ টি বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের দিল্লির Barakhamba পুলিশ স্টেশনে (Police Station)। এক আইনজীবী পুলিশে এই অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার বেঙ্গালুরুতে মোদী বিরোধী ২৬ টি দল একমঞ্চে আসে।
দীর্ঘ বৈঠক শেষে ইউপিএ নাম পরিবর্তন করে 'INDIA' (Indian National Developmental Inclusive Alliance) রাখা হয়। আর এহেন নামেই আপত্তি ওই আইনজীবীর। আর এরপরেই দিল্লি পুলিশে ( Delhi Police) অভিযোগ দায়ের করেছেন তিনি।

অবনীশ মিশ্র নামে ওই আইনজীবীর অভিযোগ, বিরোধী দলগুলি INDIA নাম রেখে প্রতীক আইন-2022 ( Emblems Act) এর লঙ্ঘন করা হয়েছে। ফলে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী।
তাঁর দাবি, প্রতীক আইনের ধারা -3 এর অধীনে, কেউ তার ব্যক্তিগত সুবিধার জন্য 'INDIA' নাম ব্যবহার করতে পারে না। পাশাপাশি এমন নামের ব্যবহার ভারতবাসীর ভাবনায় আঘাত বলেও দাবি করছেন অবনীশ মিশ্র।
কংগ্রেস ( (INC) , তৃণমূল কংগ্রেস (TMC), ডিএমকে (DMK), আম আদমি পার্টি ( Aam Aadmi Party), জনতা দল ( ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল ((RJD), ঝাড়খন্ড মুক্তি মোর্চান ( (JMM), এনসিপি (NCP) সহ বিরোধী ঐক্যে থাকা ২৬ টি রাজনৈতিক দলের বিরুদ্ধেই এই অভিযোগ ( complaint filed against 26 Opposition parties) দায়ের করা হয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে 'INDIA' নামকে সামনে রেখেই লড়াইয়ের ময়দানে নামতে চলেছে বিরোধীরা।
নয়া এই নাম নিয়ে উচ্ছ্বাস বিরোধী শিবিরে। অনেকেই মোদীর সঙ্গে ইন্ডিয়ার টক্কর হবে বলেও সুর চড়াচ্ছেন। কিন্তু ভোটের আগেই নামেই ধাক্কা বিরোধীদের। যদিও ইন্ডিয়া নাম নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের মধ্যেই।
শোনা যায়, নীতিশ কুমার 'INDIA' নামে আপত্তি জানান। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি নাম নিয়ে প্রথমে খুশি ছিলেন না। কিন্তু সবার সমর্থন থাকায় ইন্ডিয়া নামেই শেষ পর্যন্ত শিলমোহর পড়ে। তবে লিখিত অভিযোগ হওয়ার পর নামে কোনও পরিবর্তন আসে কিনা সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications